শিরোনামঃ
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা ফেসবুকে পরিচয় প্রেম, ১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান বরিশালে মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার পা বিচ্ছিন্ন জুলাইয়ে ২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার বিসিসির প্রশাসকের সাথে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সৌজন্য সাক্ষাৎ ভোলায় মেয়ের আত্মহত্যার তিন মাসের মাথায় পুলিশ কনস্টেবল বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার জমে উঠেছে ভিমরুলী-আটঘর-কুড়িয়ানা পেয়ারার রাজ্য, পর্যটকদের ঢল বরিশালে হাঁস নিয়ে বি’রো’ধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃ’ত্যু গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী রাত ১২ টায় পুকুর পাড়ে দেখা করলে পাবে ফ্যামিলি কার্ড

ভোলায় লাশের পকেটে লক্ষাধিক টাকা, উৎস খুঁজছে পুলিশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, March 21, 2023,
  • 299 সংবাদটি পঠিক হয়েছে

ভোলার চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানা সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হওয়া লাশের পকেটে থাকা টাকার উৎস খুঁজছে পুলিশ। পুলিশ আশা করছে, লাশের পকেটে থাকা টাকার উৎস উদঘাটন করা গেলেই এ হত্যার রহস্য উদঘাটন করা সম্ভব। এছাড়াও লাশের পাশে পড়ে থাকা স্মার্ট ফোনটির রহস্য উদঘাটন করার চেষ্টা করা হচ্ছে। তবে পানি লেগে ফোনটি নষ্ট হয়ে গেছে। সেজন্য এ রহস্য উদঘাটনে বেগ পেতে হচ্ছে।

সোমবার (২০ মার্চ) রাতে শশিভূষণ থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী এ তথ্য জানান।

এর আগে, গতকাল রোববার (১৯ মার্চ) সকালে নিখোঁজ ফার্মেসি ব্যবসায়ি আব্দুল খালেকের (৪০) লাশ ধানক্ষেত থেকে উদ্ধার হওয়ার পর ওইদিন রাতেই তাঁর স্ত্রী জাকিয়া বেগম বাদী হয়ে শশিভূষণ থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

শশিভূষণ থানার (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন অনুযায়ী এটি একটি হত্যা৷ দুর্বৃত্তরা তাকে ধানক্ষেতে নিয়ে গিয়ে হত্যা করে লাশ সেখানে পেলে রেখেছে। লাশের জিহ্বা রক্তাক্ত। পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তবে লাশের পকেটে থাকা এক লক্ষ ২৩ হাজার টাকার উৎস খোঁজা হচ্ছে। নিহতের স্ত্রী পুলিশকে জানিয়েছে, তাঁর কাছে এতো টাকা থাকার কথা না। এতো টাকা তাঁর পকেটে কোথার থেকে এসেছে? এছাড়াও লাশের পাশে পড়ে থাকা স্মার্ট ফোনটিতে কোনো সিম নেই। ফোনটির ভিতরে পানি প্রবেশ করায় সেটি নষ্ট হয়ে গেছে। টাকার উৎস খোঁজে বের করার পর এ ঘটনায় জড়িত আসামিদের চিহ্নিত করা যাবে।

প্রসঙ্গত, গতকাল রোববার (১৯ মার্চ) সকালে চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের একটি ধানক্ষেত থেকে আব্দুল খালেকের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত আজিজ চৌকিদারের ছেলে। তিনি স্ত্রী সন্তান নিয়ে শহরের আলিয়া মাদরাসার পেছনে ভাড়াটিয়া বাসায় থাকতেন। গত ১৬ মার্চ বৃহস্পতিবার রাত ১টার দিকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। এরপর সম্ভাব্য সকল স্থানে তাকে খোঁজাখুঁজি করা হয়। কোথাও তাঁর সন্ধান না পেয়ে শনিবার সন্ধ্যায় তাঁর স্ত্রী শশিভূষণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আব্দুল খালেকের লাশ উদ্ধারের সময় লাশের সাথে দুটি মোবাইল ফোন, একটি টর্চলাইটসহ এক লাখ ২৩ হাজার টাকা পাওয়া গেছে। যদিও পরিবারের দাবি, এত টাকা তাঁর কাছে থাকার কথা না এবং স্মার্ট ফোনটি তাঁর নয়। আব্দুল খালেক ৩ সন্তানের জনক ছিলেন। চরফ্যাশন বাজারে তাঁর একটি ঔষধের ফার্মেসি রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo