শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

বাউফলে দুই স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, March 22, 2023,
  • 288 সংবাদটি পঠিক হয়েছে

পটুয়াখালীর বাউফলে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে একই স্কুলের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। বুধবার (২২ মার্চ) বিকেলে বাউফলের ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ব্রিজের কাছে তাদের ছুরিকাঘাতে হত্যা করা হয়।

নিহতরা হলো সিয়াম ও মারুফ। তারা ওই স্কুলের ১০ শ্রেণির শিক্ষার্থী।

জেলার পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম বলেন, পায়ে পা লাগাকে কেন্দ্র করে দুদিন আগে ইন্দ্রকুল স্কুলের ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ঝগড়া হয়। পরে একে অপরকে চড়-থাপ্পড় মারে। এর জেরে বুধবার স্কুল ছুটির পর ব্রিজের কাছে ৯ম শ্রেণির রায়হান, নাইম, হাসিবুলসহ বেশ কয়েকজন ওত পেতে থাকে।

এসময় ১০ম শ্রেণির মারুফ, সিয়াম ও নাফিস সেখান দিয়ে যাওয়ার পথে তাদের ওপর আক্রমণ করে ৯ম শ্রেণির ছাত্ররা। একপর্যায়ে তাদের ছুরিকাঘাতে তিনজন গুরুতর আহত হয়। এদের মধ্যে মারুফ ও সিয়ামকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo