শিরোনামঃ
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর কাবার সামনে শপথ, তবুও টেকেনি সংসার; প্রবাসীর ৪৯ লাখ টাকা আত্মসাত ৩৫ হাজার টাকায় বিক্রি ৪৫ দিনের শিশু, ১৪ দিন পর মায়ের কোলে ফিরল সাদিয়া মধ্যবর্তী নির্বাচনে হারলে বাকি ২ বছর কীভাবে সামলাবেন ট্রাম্প বরিশালে ৫০ বোতল কোডিন সিরাপসহ নারী মাদক কারবারি আটক বরিশাল বিভাগের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষা বোর্ডের শোকজ এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল জোড়া কবর জেগে ওঠা’র রহস্য উদ্ঘাটন করলো প্রশাসন নতুন দায়িত্ব পেলেন ইশরাক হোসেন জমি লিখে নেয়ার পর ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে দিল সন্তানরা

পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরিবার কল্যাণ সহকারীর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, March 27, 2023,
  • 332 সংবাদটি পঠিক হয়েছে

পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চামেলী রানী (৫৫) নামে এক পরিবার কল্যাণ সহকারীর মৃত্যু হয়েছে।

রোববার (২৬মার্চ) সন্ধ্যায় উপজেলার চন্ডীপুর ইউনিয়নের উত্তর কলারন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত চামেলী রানী ওই এলাকার মৃত জীবন সিকদারের স্ত্রী। তিনি উপজেলা পরিবার কল্যাণ সহকারী হিসেবে ওই এলাকায় কর্মরত ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যার দিকে তিনি নিজ ঘরের ট্রাঙ্কে (বাক্স) থাকা কাপড় নামাতে যান। এ সময় ওই লোহার ট্রাঙ্কটি আগে থেকে বিদ্যুতায়িত হয়ে থাকায় তিনি তা স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থালেই মারা যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ননী গোপাল ও ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo