শিরোনামঃ
নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার  জামায়াত-এনসিপির ঐক্যে ভাঙন ধরাতে চায় সরকার, সংস্কার ইস্যুতে অটুট ১১ দল খুব শিগগিরই গণমাধ্যম কমিশনের খসড়া নীতিমালা অনুমোদনে জমা হচ্ছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ধর্ষণের মামলায় বরিশাল জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি জয় গ্রেফতার বরিশাল সিটি কর্পোরেশনের প্রস্তাবিত বাজেটে যা থাকছে বরিশালে ঝাড়ফুঁকে ঝুঁকছেন রোগীরা, বাড়ছে ঝুঁকি ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে শব্দদূষণের বিরুদ্ধে অভিযান, দুই ট্রলার মালিককে জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামের বানান ভুল লেখায় ৩০০ বার লিখিয়ে শাস্তি, শিক্ষার্থীর ক্ষোভ প্রকাশ ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না হাসিনা বললেন মোদি বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতারণা: প্রেমিক এখন গরাদে

রং চা পানের চার উপকারিতা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, August 9, 2022,
  • 659 সংবাদটি পঠিক হয়েছে

ক্লান্তি দূর করতে এক কাপ চায়ের তুলনা হয় না। আর চায়ের আছে এক অভাবনীয় আকর্ষণ। চায়ের গুণ সম্পর্কে আমাদের অনেকেই খুব বেশি জানি না।

সকালে ঘুম থেকে উঠে নাস্তার টেবিলে যত খাবারই থাকুক, আসল তৃপ্তি যেন ঐ চায়ের কাপে চুমুক দিলেই মেলে। কারো পছন্দ ঘন দুধের চা, কেউবা পান করেন গ্রিন টি। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শরীরের জন্য উপকারি রং চা বা লিকার চা।

ব্ল্যাক টি বা রং চায়ের মধ্যে থাকে ফ্ল্যাভানয়েডস, ফাইটোকেমিক্যালস, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান। কেন পান করবেন এই চা? চলুন তবে জেনে নেয়া যাক রং চায়ের উপকারিতা সম্পর্কে-

ইমিউনিটি বাড়ায়
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকরী ভূমিকা রাখে রং চা। বিভিন্ন গবেষণায় এটি প্রমাণিত হয়েছে। রং চায়ে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এটি ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। তাই নিশ্চিন্তে রং চায়ের কাপে চুমুক দিতে পারেন।

হার্ট ভালো রাখে
গবেষণায় দেখা গেছে, কালো চা বা রং চায়ে রয়েছে ফ্ল্যাভানয়েডস। এই উপাদানটি কিন্তু হার্টের রোগের সমস্যা থেকে মানুষকে দূরে রাখতে সাহায্য করে। কিন্তু দুধ চা অনেকসময় হার্টের জন্য ক্ষতির কারণ হতে পারে।

সুগার নিয়ন্ত্রণ করতে পারে
সুগার নিয়ন্ত্রণেও যথেষ্ট কার্যকরী এই খাবার। রং চায়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিইনফ্লেমেটরি গুণ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাই দুধ চা পান না করে এই চা রাখুন খাদ্যতালিকায়।

পেট ভালো রাখে
পেট ভালো রাখতে সাহায্য করে রং চা। এতে দুধ না থাকায় পেটের ওপর চাপ পড়ে না। এছাড়া ট্যানিন পেটের জন্য ভালো। অন্ত্রের বহু সমস্যা কমিয়ে দিতে পারে এই উপাদান।

চা পানের অভ্যাস থাকলে রোজ রং চা পান করুন। এতে শরীর সুস্থ থাকবে।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo