শিরোনামঃ
তিন বছরের ব্যবধানে পায়রা বন্দরে বিদেশি জাহাজ ১১১ থেকে কমে ২৯টি বরিশালে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝু’ল’ন্ত ম’র’দে’হ উদ্ধার, পরিবারের দাবি হত্যা বরিশালে ক’কটে’ল সদৃশ্য বস্তু উদ্ধার বরিশালের কনস্টেবলের স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ, বাধ্যতামূলক অবসরে ৪৪তম বিসিএসের প্রবেশপত্রে জালিয়াতি পিএসসি’র সব পরীক্ষায় নিষিদ্ধ প্রার্থী এক সপ্তাহের ব্যবধানে বঙ্গোপসাগরে দুই ঘূর্ণিঝড়, বরিশাল উপকূলে বাড়ছে সতর্কতা এইচএসসির ফল বিপর্যয়, উচ্চশিক্ষায় খালি থাকবে ৮ লাখের বেশি আসন দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একই সময়ে হাসপাতালে ভর্তি ১৯২৯ নির্দেশনার বাইরে গিয়ে নিজেরাই পরিচ্ছন্নতায়, সেলফি রোডে ঘাস কাটলেন বিভাগীয় কমিশনার-ডিসি মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে বিদেশি গাপ্পিকে ছাড়িয়ে দেশীয় নাপিত খয়রা 

উজিরপুরে ভোররাতে ছেড়ে গেছে লঞ্চ, নিখোঁজদের উদ্ধার কাজ চলছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, August 9, 2022,
  • 340 সংবাদটি পঠিক হয়েছে

 

ব‌রিশালের উজিরপুরে সন্ধ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চ মর্নিং সান ৯ ও বাল্কহেডের সংঘর্ষের ঘটনায় নিখোঁজ দুই জনকে ও বাল্কহেডটি উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এদিকে বিআইডব্লিউটিএর সহায়তায় লঞ্চটির তলায় ফেটে যাওয়া অংশ মেরামত করে ভোররাতে ছেড়ে গেছে বলে জানিয়েছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আলী আর্শাদ।

তিনি বলেন, সোমবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে উজিরপুরের সন্ধ্যা নদীর মীরের হাট নামক স্থানে পিরোজপুরের ভান্ডা‌রিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘এম‌ভি ম‌র্নিং সান ৯’ লঞ্চের সঙ্গে ইফ‌তি+রিজ‌ভী নামক একটি বালুবাহী বাল্কহেডের সংঘর্ষ ঘটে, এতে বাল্কহেড‌টি নদীতে নিমজ্জিত হয় ও লঞ্চটির তলা ফেটে যায়।

পরে লঞ্চটি সন্ধ্যা নদীর চৌধুরীর হাট নামক এলাকায় নোঙর করা হয়। এঘটনায় বাল্কহেডে থাকা দুইজন নিখোঁজ হন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকাল থেকে নিখোঁজ দুই জনকে ও ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ওসি আলী আর্শাদ আরও জানান, লঞ্চটির তলা ফেটে যাওয়ায় খবরে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় বিআইডব্লিউটিএর লোকজন। সেসময় লঞ্চে থাকা যাত্রীরা আতঙ্কে সন্ধ্যা নদীর চৌধুরীর হাট ঘাটে নেমে যায়। পরে বিআইডব্লিউটিএর কর্মীরা লঞ্চটি তলায় ফেটে যাওয়া অংশ মেরামত করলে ভোররাতে লঞ্চটি ছেড়ে যায়।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo