শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

মোটরসাইকেল দুর্ঘটনায় ভোলায় যুবক নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, April 10, 2023,
  • 318 সংবাদটি পঠিক হয়েছে

ভোলায় মোটরসাই‌কেল দুর্ঘটনায় মো. শিবলু ব্যাপারী (২৬) না‌মে এক ব্যক্তি নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরোহী মো. জিহাদ। জেলা সদর হাসপাতা‌লে চি‌কিৎসা দেওয়া হচ্ছে তাকে।

নিহত শিবলু ব্যাপারী ব‌রিশাল জেলার মে‌হে‌ন্দিগঞ্জ উপ‌জেলার আলমাবাদ গ্রা‌মের মো. আব্দুর র‌বের ছে‌লে।

রোববার রাত ১০টার দি‌কে ভোলা সদ‌রের প‌শ্চিম ইলশা ইউনিয়নের হাওলাদার মা‌র্কেট সংলগ্ন ধান‌সি‌ড়ি সড়‌কে এ ঘটনা ঘ‌টে।

প্রত্যক্ষদর্শী ও পু‌লিশ জানায়, শিবলু ব্যাপারী মোটরসাই‌কেল চা‌লি‌য়ে ভোলার শহর থে‌কে মে‌হে‌ন্দিগ‌ঞ্জের আলমাবাদে ফির‌ছি‌লেন। রাত ১০টার দি‌কে প‌শ্চিম ইলশার হাওলাদার মা‌র্কেট সংলগ্ন ধান‌‌সি‌ড়ি সড়‌কে মোটরসাই‌কেল‌টি নিয়ন্ত্রণ হারিয়ে পা‌শে দাঁড়ি‌য়ে থাকা একটি রোলা‌র‌কে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থ‌লেই শিবলু ব্যাপারী নিহত হন। আহত জিহাদ‌কে উদ্ধার ক‌রে ভোলা সদর হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রেন স্থানীয়রা।

ভোলা ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফ‌কির ঘটনার সত্যতা নি‌শ্চিত করেছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo