শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

দুমকীতে রাতের আগুনে ৪ ঘর পুড়ে ছাই

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, April 12, 2023,
  • 333 সংবাদটি পঠিক হয়েছে

পটুয়াখালীর দুমকীতে আগুনে ৪ ঘর পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ইউনুস, মোসলেম, কালাম ও মনির সরকার।

মঙ্গলবার (১১ এপ্রিল) ‍রাত পৌনে ১২টার সময় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দক্ষিণ চরবয়েড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ফিরোজ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী মো. জবাবের আল মেহেদী বলেন, তখন আমরা দোকানে বসে ছিলাম। হঠাৎ মোসলেম সরকারের ঘর জ্বলতে দেখে চিৎকার শুরু করলে এলাকাবাসী ছুটে আসেন। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পানি স্বল্পতার কারণে তা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ফিরোজ আহম্মেদ জানান, ‘জাতীয় জরুরি সেবা’ ৯৯৯ -এ কল পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। তদন্তের পর বলা যাবে।

দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম সালাম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo