শিরোনামঃ
পটুয়াখালীতে এতিমখানার ইলিশ ভাগাভাগি, মাদ্রাসাশিক্ষকসহ দুজনকে জরিমানা বরিশালে চাহিদার ৩০ ভাগ বিদ্যুৎ সরবরাহে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কবলে দক্ষিণাঞ্চলের মানুষ মাদক-কিশোর গ্যাংয়ে জড়িত গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ সরকারকে বিতর্কিত করতেই আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য কি না, প্রশ্ন রিজভীর চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক ৩৮ জনকে হত্যা করে মাংস খাওয়ার অভিযোগ, উগান্ডায় গ্রেফতার ভয়ংকর নরখাদক ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ৭ নভেম্বর বন্ধ থাকবে সব ব্যাংক সুস্থ থাকতে নবীজি সব সময় যে দোয়া পড়তেন সন্তানের সঙ্গে বাবা-মায়ের আচরণ কেমন হওয়া উচিত?

২৩ এপ্রিল থেকে টানা ১০ দিন বৃষ্টির সম্ভাবনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, April 16, 2023,
  • 331 সংবাদটি পঠিক হয়েছে

আগামী ২৩ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পলাশ। শনিবার (১৫ এপ্রিল) অপরাহ্নে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই তথ্য জানান।

ফেসবুকে মোস্তফা কামাল লিখেছেন, ‘ময়মনসিংহ ও সিলেট বিভাগের হাওর অঞ্চলের নিচু এলাকাগুলোর সব ধান ২৫ শে এপ্রিলের মধ্যে কেটে ফেলার জন্য অনুরোধ জানাচ্ছি।’

গবেষক আরও লিখেছেন, এপ্রিলের ২৩ তারিখ থেকে মে মাসের ৩ তারিখ পর্যন্ত বাংলাদেশ ও ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তের পাহাড়ি এলাকায় ১০ দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা নির্দেশ করতেছে আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো। ফলে ময়মনসিংহ ও সিলেট বিভাগের হাওর এলাকায় পাহাড়ি ঢল নামার প্রবল সম্ভাবনা রয়েছে।

এপ্রিল মাসের ২৩ তারিখ থেকে মে মাসের ১০ তারিখের মধ্যে ২ টি শক্তিশালি পশ্চিমা লঘুচাপ বাংলাদেশ ও ভারতের ওপর দিয়ে অতিক্রম করবে। ফলশ্রুতিতে শক্তিশালি কালবৈশাখি ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির হতে পারে।’

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo