শিরোনামঃ
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা ফেসবুকে পরিচয় প্রেম, ১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান বরিশালে মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার পা বিচ্ছিন্ন জুলাইয়ে ২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার বিসিসির প্রশাসকের সাথে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সৌজন্য সাক্ষাৎ ভোলায় মেয়ের আত্মহত্যার তিন মাসের মাথায় পুলিশ কনস্টেবল বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার জমে উঠেছে ভিমরুলী-আটঘর-কুড়িয়ানা পেয়ারার রাজ্য, পর্যটকদের ঢল বরিশালে হাঁস নিয়ে বি’রো’ধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃ’ত্যু গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী রাত ১২ টায় পুকুর পাড়ে দেখা করলে পাবে ফ্যামিলি কার্ড

উজিরপুরে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, April 26, 2023,
  • 260 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালের উজিরপুরে মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত ১১টার দিকে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ড সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঘটনার সময় ভবঘুরে ওই যুবক মহাসড়ক পার হচ্ছিলেন। ঠিক সেইসময় একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এসময় ওই যুবক রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন রাতে পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, নিহত যুবক ইচলাদী বাসস্ট্যান্ড ও এর আশপাশের এলাকায় ঘুরে বেড়াতেন।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ সদস্য পাঠানোর পাশাপাশি নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo