শিরোনামঃ
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর কাবার সামনে শপথ, তবুও টেকেনি সংসার; প্রবাসীর ৪৯ লাখ টাকা আত্মসাত ৩৫ হাজার টাকায় বিক্রি ৪৫ দিনের শিশু, ১৪ দিন পর মায়ের কোলে ফিরল সাদিয়া মধ্যবর্তী নির্বাচনে হারলে বাকি ২ বছর কীভাবে সামলাবেন ট্রাম্প বরিশালে ৫০ বোতল কোডিন সিরাপসহ নারী মাদক কারবারি আটক বরিশাল বিভাগের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষা বোর্ডের শোকজ এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল জোড়া কবর জেগে ওঠা’র রহস্য উদ্ঘাটন করলো প্রশাসন নতুন দায়িত্ব পেলেন ইশরাক হোসেন জমি লিখে নেয়ার পর ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে দিল সন্তানরা

পিরোজপুরে ইটভাঙ্গা মেশিন উল্টে তরুণ নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, May 8, 2023,
  • 351 সংবাদটি পঠিক হয়েছে

পিরোজপুরের নাজিরপুরে ইটভাঙ্গা মেশিন উল্টে রমজান মৃধা (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ সময় মেশিনটির চালক আজিজুল শেখ (১৯) নামের অপর এক তরুণ গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৮ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার শ্রীরামকাঠী-পিরোজপুর সড়কের বকুলতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

রমজান মৃধা উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের শেখমাটিয়া গ্রামের নুর ইসলামের ছেলে। আর আহত আজিজুল শেখ পিরোজপুর সদর উপজেলার কলাখালী গ্রামের ছরোয়ার শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় টিটু ফকির জানান, ইটভাঙ্গা মেশিনটি পিরোজপুরের সদর উপজেলার কলাখালী থেকে নাজিরপুরের শ্রীরামকাঠীর দিকে যাচ্ছিল। এ সময় মেশিনটি স্থানীয় বকুলতলা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ওই গাড়িতে থাকা রমজান মৃধা ও চালক আজিজুল শেখ গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে রমজানকে নাজিরপুর উপজেলা হাসপাতালে ও আজিজুল শেখকে জেলা হাসপাতালে পাঠানো হয়।

নিহতের মামা শফিকুল শেখ জানান, তার ভাগ্নে রমজান কলাখালীতে নানা বাড়িতে থাকতো। ওই দিন সকালে তারা ইট ভাঙ্গতে মেশিন নিয়ে মামা আজিজুলকে নিয়ে ইটভাঙ্গতে বের হয়। ইটভাঙ্গা মেশিন উল্টে তারা আহত হয়। আহত রমজানকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমক্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জিনাত তাসমিন জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

ওসি মো. হুমায়ুন কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo