শিরোনামঃ
১২ জেলায় বন্যা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা  জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরিশালে একদিকে বাড়তি বিদ্যুৎ বিল, অন্যদিকে তীব্র লোডশেডিং: চরম ভোগান্তিতে গ্রাহক পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠিতে নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা: অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার বরিশাল প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য সৌদির নতুন সিদ্ধান্ত, শর্ত পূরণ ছাড়া মিলবে না ভিসা নিম্নমানের সাড়ে ১১ হাজার টন চাল পাঠিয়েছে ভারত, ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

বরিশালে রূপাতলী‌ শ্রমিক ইউনিয়ন কার্যালয় দখল সাদিক বিরোধীদের

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, May 16, 2023,
  • 300 সংবাদটি পঠিক হয়েছে

ব‌রিশাল নগ‌রীর রূপাতলী‌ বাস টার্মিনালে শ্রমিক ইউনিয়‌নের কার্যালয় দখলে নি‌য়ে‌ছে বর্তমান সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বিরোধী শ্রমিক নেতাকর্মীরা।

ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সুমন মোল্লা রোববার কার্যালয়ের তালা ভেঙে দখলে নেয়। তবে ঘটনাটি সোমবার জানাজানি হওয়ার পর টার্মিনালের দুই গ্রুপের শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

বিষয়টি স্বীকার করে সুমন বলেন, ‘দীর্ঘদিন ধরে অফিসটি তালাবদ্ধ ছিল। তাই শ্রমিকদের স্বার্থে তালা ভেঙে কার্যালয় খুলে দেওয়া হয়েছে।’

সুমন মোল্লা বরিশাল সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম এমপির অনুসারী হিসেবে পরিচিত। প্রায় দুই বছর আগে জাহিদ ফারুক শামীমের অনুসারী শ্রমিক নেতাদের হটিয়ে কার্যালয় দখলে নিয়েছিলেন সাদিক অনুসারী শ্রমিক নেতারা।

সাধারণ শ্রমিকরা জানিয়েছেন, সুমন মোল্লা ও তার লোকজন রোববার সকালে কার্যালয়ের তালা খুলে ভিতরে প্রবেশ করেন। সোমবার থেকে শ্রমিকদের বদলি স্লিপ বিতরণ ও ইউনিয়নের কার্যক্রম শুরু করে। ফলে টার্মিনালের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আমরা সাধারণ শ্রমিকরা আতংকে রয়েছি।

শ্রমিকদের একাংশের অভিযোগ, ইউনিয়নের পুরানো সদস্য হলেও তাদের বেকার রাখা হয়েছিল। অর্ধশত শ্রমিকদের কোন ডিউটি দেওয়া হতো না। সা‌দিক অনুসারী মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক প‌রিমল চন্দ্র দাস বলন, ‘কমিটি নিয়ে মামলা থাকায় উচ্চ আদাল‌ত ইউনিয়নের অফিসের বিষয়ে স্থি‌তিশীল রাখার নি‌র্দেশ দি‌য়েছেন। বিষয়‌টি ওসিকে জা‌নিয়ে‌ছি।’

ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক সুমন মোল্লা ব‌লেন, ‘অফিস তালা দেওয়া ছিলো। সে‌ই তালা শ্রমিক‌দের জন‌্য খু‌লে দেওয়া হ‌য়ে‌ছে। বদ‌লি স্লিপের বিষয়ে আলোচনা চল‌ছে। শ্রমিক‌দের সেবা দেওয়ার ক্ষমতা‌ তাদের নেই। তাই আমরা নতুন ক‌রে শ্রমিক‌দের জন‌্য কাজ করবো।’

উল্লেখ্য, গত বছ‌রের ৩ এপ্রিল রূপাতলী বাস র্টামিনালে আধিপত্য বিস্তার নিয়ে মেয়র সাদিক আবদুল্লাহ ও পানিসম্পদ প্রতিমন্ত্রী গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিলো।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ও‌সি) আনোয়ার হোসেন জানান, সুমন মোল্লা নামক এক শ্রমিক নেতা ইউনিয়ন অ‌ফিস দখল ক‌রে‌ছেন ব‌লে শু‌নে‌ছি। আমরা বিষয়‌টি খ‌তি‌য়ে দেখ‌ছি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo