শিরোনামঃ
নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার  জামায়াত-এনসিপির ঐক্যে ভাঙন ধরাতে চায় সরকার, সংস্কার ইস্যুতে অটুট ১১ দল খুব শিগগিরই গণমাধ্যম কমিশনের খসড়া নীতিমালা অনুমোদনে জমা হচ্ছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ধর্ষণের মামলায় বরিশাল জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি জয় গ্রেফতার বরিশাল সিটি কর্পোরেশনের প্রস্তাবিত বাজেটে যা থাকছে বরিশালে ঝাড়ফুঁকে ঝুঁকছেন রোগীরা, বাড়ছে ঝুঁকি ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে শব্দদূষণের বিরুদ্ধে অভিযান, দুই ট্রলার মালিককে জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামের বানান ভুল লেখায় ৩০০ বার লিখিয়ে শাস্তি, শিক্ষার্থীর ক্ষোভ প্রকাশ ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না হাসিনা বললেন মোদি বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতারণা: প্রেমিক এখন গরাদে

সুদানে দুই বাহিনীর সংঘর্ষে, মৃতের সংখ্যা বেড়ে ৮৬৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, May 23, 2023,
  • 254 সংবাদটি পঠিক হয়েছে

সুদানের সশস্ত্র বাহিনীতে আধাসামরিক বাহিনী আরএসএফের অন্তর্ভুক্তি নিয়ে সাম্প্রতিক মাসগুলোতে একটি মতবিরোধ তৈরি হয়েছিল

সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) বাহিনীর মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৬৩ জন। দেশটির চিকিত্সকরা এ তথ্য দিয়েছেন।

সোমবার এক বিবৃতিতে সুদান ডাক্তার সিন্ডিকেট বলেছে, ১৫ এপ্রিল থেকে বর্তমান পর্যন্ত চলা সহিংসতায় ৩,৫৩১ জন আহত হয়েছেন।

স্থানীয় চিকিত্সকদের এ বেসরকারি সংগঠনটি বলেছে, সাম্প্রতিক দিনগুলোতে দক্ষিণ দারফুর প্রদেশের প্রাদেশিক রাজধানী নিয়ালা শহরে দুই সামরিক গোষ্ঠীর মধ্যে চলা সংঘর্ষে ২৮ জন বেসামরিক লোক নিহত হয়েছে।

এর আগে গত সপ্তাহে সুদান ডাক্তার সিন্ডিকেট বলেছে, ‘চলমান সহিংসতায় সুদানে ৮৫০ জন নিহত এবং ৩,৩৯৪ জন আহত হয়েছেন।’

এদিকে সৌদি আরবে দুই বিবাদমান পক্ষের মধ্যে আলোচনার পর সোমবার সুদানি সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে একটি সাত দিনের যুদ্ধবিরতি কার্যকর হতে চলেছে।

সুদানের সশস্ত্র বাহিনীতে আধাসামরিক বাহিনী আরএসএফের অন্তর্ভুক্তি নিয়ে সাম্প্রতিক মাসগুলোতে একটি মতবিরোধ তৈরি হয়েছিল। ওই বিষয়টি নিয়েই দেশটিতে বর্তমানে সংঘাত চলছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo