শিরোনামঃ
বরিশালে ন্যাশনাল প্রেস সোসাইটির বিভাগীয় উপকমিটি গঠন, আগ্রহীদের সদস্য হওয়ার আহ্বান যুবলীগ কর্মীকে ধরতে বাসায় অভিযান, না পেয়ে বাবাকে গ্রেফতার সাতক্ষীরার সেই বিতর্কিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার মাকসুদ কামাল-জাফর ইকবালের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা আদালতে হাজিরা দিতে এসে অস্ত্রসহ গ্রেফতার ১১ ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা ভাই প্রবাসে সুন্দরী ভাবীকে নিয়ে পালালেন এনসিপির নেতা সিগারেট-ওষুধ-মোবাইল ফোনসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক ময়লার ভাগাড়ে ২ বস্তাভর্তি টাকা, এরপর যা হলো আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ২ হাজার ৩৮

বরগুনায় আবাসিক হোটেল থেকে নারী-পুরুষসহ আটক ৪

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, May 27, 2023,
  • 294 সংবাদটি পঠিক হয়েছে

বেতাগীতে ফাইভ স্টার নামে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ মে) রাতে ডিবির একটি টিম এ অভিযান পরিচালনা করে।

আটকদের বেতাগী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।

আটকরা হলেন- হোটেল মালিক বাচ্চু আকন (৫২), পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা জাহিদুল হাং (৩৫), আল-আমিন ও পার্শ্ববর্তী মির্জাগঞ্জ উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া এলাকার এক নারী।

বেতাগী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাদিসুর রহমান পান্না বলেন, বাচ্চু এরকম বহু খারাপ কাজ করেছেন। তিনি এ কাজ করে আজ লাখ-লাখ টাকার মালিক। মাদক ও অনৈতিক ব্যবসা করেই আজকে তার আর্থিক উন্নতি হয়েছে।

এ বিষয়ে জেলা ডিবি পুলিশের ওসি শহিদুল ইসলাম খান বলেন, আমরা গোপন সংবাদ পেয়ে হোটেলে অভিযান চালাই। অনৈতিক কাজ করার সময় চারজনকে আটক করা হয়। আটকদের বেতাগী থানার মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo