শিরোনামঃ
নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার  জামায়াত-এনসিপির ঐক্যে ভাঙন ধরাতে চায় সরকার, সংস্কার ইস্যুতে অটুট ১১ দল খুব শিগগিরই গণমাধ্যম কমিশনের খসড়া নীতিমালা অনুমোদনে জমা হচ্ছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ধর্ষণের মামলায় বরিশাল জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি জয় গ্রেফতার বরিশাল সিটি কর্পোরেশনের প্রস্তাবিত বাজেটে যা থাকছে বরিশালে ঝাড়ফুঁকে ঝুঁকছেন রোগীরা, বাড়ছে ঝুঁকি ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে শব্দদূষণের বিরুদ্ধে অভিযান, দুই ট্রলার মালিককে জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামের বানান ভুল লেখায় ৩০০ বার লিখিয়ে শাস্তি, শিক্ষার্থীর ক্ষোভ প্রকাশ ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না হাসিনা বললেন মোদি বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতারণা: প্রেমিক এখন গরাদে

ফয়জুল করিমের ওপর হামলার ঘটনায়, আটক ২

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, June 14, 2023,
  • 285 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটের দিন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিমের ওপর হামলার ঘটনায় এখনও কেউ মামলা করেনি।

তবে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাইনুল ইসলাম স্বপন ও জহিরুল ইসলাম রেজভি নামে দুইজনকে আটক করেছে থানা পুলিশ।
যাদের বিভিন্ন সময় বরিশালের ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন নেতার সঙ্গে সখ্য ছিল।

উভয়কে আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় প্রার্থী কিংবা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে কেউ কোনো ধরনের অভিযোগ দেয়নি। তারা না দেওয়ায় এখন পুলিশই আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি বলেন, প্রার্থীর ওপর হামলার ওই ঘটনার কথা উল্লেখ করেই নিয়মানুযায়ী পুলিশ তাদের আদালতে পাঠানো হয়েছে।

এদিকে এ মুহূর্তে আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়ে তেমন আগ্রহ প্রকাশ করেনি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। তারা আগামী শুক্রবার (১৬ জুন) বাদ জুমা সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি নিয়ে আগ্রহী বেশি।

ইসলামী আন্দোলনের গণমাধ্যম শাখার দায়িত্বে থাকা ইসলামী যুব আন্দোলনের বরিশাল জেলা শাখার সভাপতি এইচ এম সানাউল্লাহ বলেন, নায়েবে আমীরের ওপর হামলার ঘটনায় ভোটগ্রহণের রাতেই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম কর্মসূচি ঘোষণা দিয়েছেন। সে অনুযায়ী আগামী শুক্রবার বাদ জুমা সারাদেশে বিক্ষোভ ও মিছিল হবে। বরিশাল নগরের কর্মসূচি অশ্বিনী কুমার হল চত্বরে হবে।

প্রসঙ্গ, গত ১২ জুন দুপুরের দিকে ভোটকেন্দ্র পরিদর্শনকালে নগরের চৌমথা এলাকায় হাতপাখা প্রতীকের প্রার্থী ফয়জুল করিমের ওপর নৌকার কর্মীরা হামলা চালায়। এতে রক্তাক্ত জখম হয়ে ফয়জুল করিম রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ কমিশনার কার্যালয়ে গিয়ে অভিযোগ দেন। নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরাজিত হন তিনি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo