শিরোনামঃ
৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী ডোপ টেস্টের কথা শুনে পুলিশ ফাঁড়ি থেকে পালালো এসআই পিরোজপুরে ৭৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২৪ অভিযোগে শোকজ বরিশাল বন্দর থানা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী Ai আমাদের মেরে ফেলবে ভয়ে চাকরি ছারলেন গুগলের ২ গবেষক বরিশাল নগরীতে  জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার নৌকা স্থগিত রেখে সংসদ নির্বাচনের ১২০ প্রতীক চূড়ান্ত স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার মেসির বিদায়ী ম্যাচে সঙ্গী হচ্ছেন আরও দুই আর্জেন্টাইন তারকা রমজান শুরু হতে আর কত দিন, জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

গৌরনদীতে গাছের ডাল পড়ে নারীর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, August 11, 2022,
  • 311 সংবাদটি পঠিক হয়েছে

 

বরিশালের গৌরনদীতে গাছের ডাল পড়ে হাসিনা বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তবে অলৌ‌কিকভা‌বে বেঁচে গেছে মৃত হাসিনার কোলে থাকা সাত মাসের একটি শিশু।

বুধবার (১০ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম মুকুল জানিয়েছেন। মৃত হাসিনা গৌরনদী উপজেলার বাটাজোর ইউপির বাহাদুরপুর গ্রামের শাহজাহান ফকিরের স্ত্রী।

ইউপি সদস্য মুকুল বলেন, ওই নারীর কন্যা স্কুল থেকে বাড়ি ফিরতে দেরি করছিল। তাই সাত মাস বয়সী নাতিকে নিয়ে বাড়ি সামনে বের হয়। এ সময় ঝড়ো বাতাসে একটি চাম্বল গাছের ডাল ভেঙে ওই নারীর মাথায় পড়ে।

এতে কোল থেকে ছিটকে পড়লেও শিশুটি অলৌককভাবে অক্ষত রয়েছে। কিন্তু ঘটনাস্থলে মারা গেছেন শিশুটির দাদি হাসিনা বেগম।গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালাউদ্দিন বলেন, গাছের ডাল পড়ে নারীর মৃত্যু হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে মর‌দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo