শিরোনামঃ
১২ জেলায় বন্যা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা  জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরিশালে একদিকে বাড়তি বিদ্যুৎ বিল, অন্যদিকে তীব্র লোডশেডিং: চরম ভোগান্তিতে গ্রাহক পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠিতে নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা: অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার বরিশাল প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য সৌদির নতুন সিদ্ধান্ত, শর্ত পূরণ ছাড়া মিলবে না ভিসা নিম্নমানের সাড়ে ১১ হাজার টন চাল পাঠিয়েছে ভারত, ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

বরিশালে বিএম কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, June 22, 2023,
  • 299 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল নগরীর প্রফেসর গলিতে বিএম কলেজের এক ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে ৫ যুবকসহ ৬ জনের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই ছাত্রী।

বুধবার (২১ জুন) রাতে অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করছেন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

অভিযুক্তরা হলেন—বরিশাল সরকারি বিএম কলেজের দর্শন বিভাগের অনার্স ২য় বর্ষের ছাত্র ইনজাম হোসাইন, বিএম কলেজের ৪র্থ বর্ষের ছাত্রী ফারজানা, নগরীর ২০নং ওয়ার্ডের তালভিটা গলির সাবু শরীফের ছেলে সৌখিন শরীফ, রেজাউল করিম লতিফের ছেলে মাইদুল ইসলাম শুভ, একই ওয়ার্ডের ইফতেখার রিফাত ও সুশীল হালদারের ছেলে সবুজ হালদার।

অভিযোগে ওই ছাত্রী উল্লেখ করেন, তিনি বরিশাল সরকারি বিএম কলেজের দর্শন বিভাগের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী। অভিযুক্ত ইনজাম হোসাইন এক সাথে পড়াশুনার কারণে তাদের মধ্যে পরিচয় হয়। পরবর্তীতে প্রেমের সম্পর্ক তৈরি হয়। পরে ইনজাম হোসাইনের আচার আচারণ খারাপ মনে হলে তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় ওই ছাত্রী।

এরই ধারাবাহিকতায় একই কলেজের শিক্ষার্থী ফারজানা ওই ছাত্রীকে গত ১৮ জুন বেলা পৌঁনে ১টায় প্রফেসর গলিতে ডেকে নিয়ে যায়। সেখানে ইনজাম হোসাইনসহ অন্যান্য অভিযুক্তরা আগে থেকেই উপস্থিত ছিলেন।

এ সময় ইনজাম হোসাইন ওই ছাত্রীকে গালিগালাজ করতে থাকে। একপর্যায় ফারজানার সহায়তায় অন্য অভিযুক্তরা ওই ছাত্রীর জামাকাপড় ওড়না টানাটানি শুরু করে এবং লজ্জাস্থানে হাত দেয়। পরে ওই ছাত্রীর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়।

এ ঘটনায় ৬ জনকে আসামি করে বরিশাল কোতয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই ছাত্রী।

কোতয়ালি মডেল থানা ওসি আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo