শিরোনামঃ
নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা চলতি আগষ্ট মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস আইজিপি বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‌‘ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও ৮বছরেও চালু হয়নি ঝালকাঠি সদর হাসপাতালের ২৫০ শয্যার সেবা, ভোগান্তিতে লাখো মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বদলি বরিশালের সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান ঢাকার চারপাশের নৌপথ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: যানজট কমাবে, রক্ষাবে পরিবেশ বাকেরগঞ্জে পাঁচ শতাব্দীর ইতিহাস জ্বীনের মসজিদ বরিশালে তীব্র লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

চাঁদাবাজি মামলায় ভোলায় জেলা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, July 15, 2023,
  • 272 সংবাদটি পঠিক হয়েছে

ভোলা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাকারিয়া হোসেন অমিকে চাঁদাবাজি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ জুলাই) দুপুরে শহরের গাজীপুর রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এর আগে সকাল ৯টার দিকে ভোলা সদর মডেল থানায় তার বিরুদ্ধে পাঁচ লাখ টাকার চাঁদাবাজি মামলা করা হয়। মামলার বাদী ইলিশা লঞ্চঘাটের ম্যানেজার মহসিন ঘরামি। মামলায় নাম উল্লেখ করা আসামি পাঁচ জন। তাদের মধ্যে জাকারিয়া হোসেন অমি প্রধান আসামি।

মামলা সূত্রে জানা যায়, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাকারিয়া হোসেন অমি গত ৩০ জুন ইলিশা লঞ্চঘাটের ইজারাদার আল নোমানের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। বাদী মহসিন তাকে নগদ দুই লাখ টাকা দেন। বাকি তিন লাখ টাকার জন্য ফারুক নামে ঘাটের এক স্টাফকে মারধর করেন অমি। নিরুপায় হয়ে ঘাট ম্যানেজার তার বিরুদ্ধে সদর মডেল থানায় চাঁদাবাজি মামলা করেন।

একাধিক সূত্রে জানা গেছে, ছাত্রলীগের এ নেতা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহনের (বিআইডব্লিউটিএ) জেলা কর্মকর্তাসহ পুলিশ প্রশাসনের সঙ্গে প্রায়ই অসদাচরণ করে আসছেন। ২০১৯ সালে তাকে জেলা গোয়েন্দা পুলিশ ইয়াবাসহ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছিল।

ওসি শাহীন ফকির বলেন, চাঁদাবাজি মামলায় গ্রেপ্তারের পর অমিকে বিকালে আদালতে তোলা হয়। আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলায় পাঁচ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আসামি করা হয়েছে ১০ থেকে ১২ জনকে। পুলিশ অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo