শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

বরিশালে বাস-ট্রলি মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, July 15, 2023,
  • 302 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল নগরীর ঢাকা-বরিশাল মহাসড়কের ছয়মাইল এলাকার মল্লিক বাড়ির সামনে যাত্রীবাহী বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।

শনিবার (১৫ জুলাই) দুপুরের এই ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বিকেল সোয়া চারটায় বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি হেলাল উদ্দিন। আহতদের বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা সবাই ট্রলির যাত্রী।

নিহতরা হলেন, বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড রাজমাতা কলসগ্রামের আবুল কালাম হাওলাদারের ছেলে এমদাদুল হক (৩৮), বাবুগঞ্জের পশ্চিম রহমতপুর বাদামতলা ৩নং ওয়ার্ড এলাকার সেন্টু হাওলাদারের ছেলে নাদিম হাওলাদার (১২) ও বাবুগঞ্জের উওর রহমতপুর এলাকার সিনবাদ।

আহতদের মধ্যে তিনজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন, কলসগ্রামের বাসিন্দা ফারুক হোসেনের ছেলে রিয়াজ উদ্দিন (১৭), উজিরপুরের ইউসুফ আলীর ছেলে নাসির উদ্দিন (৩৫) এবং বাকেরগঞ্জের হাবিবুর রহমান হাওলাদারের ছেলে হামিম হাওলাদার (৩৫)।
প্রত্যক্ষদর্শী মেহরাব জানান, গুণগুণ ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে বরিশালের নথুল্লাবাদ টার্মিনালের দিকে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় কমপক্ষে ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা শেবাচিম হাসপাতালে ভর্তি করেছেন।

বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (দক্ষিণ) মোহাম্মদ বাহাউদ্দিন জানান, দুর্ঘটনা কবলিত দুই যান উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, ঢাকা থেকে বরিশালে আসার পথে ছয় মাইল এলাকার মল্লিক বাড়ির সামনে গুণগুণ পরিবহণের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রলিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান। বাকিদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সেখানে আরও একজনের মৃত্যু হয়। নিহতরা সবাই ট্রলির যাত্রী।

লোকমান হোসেন আরও বলেন, ঘটনার পর বাসের চালক ও হেল্পার পালিয়ে গেছে। তবে বাসটি জব্দ করা হয়েছে। এছাড়া মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo