শিরোনামঃ
নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা চলতি আগষ্ট মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস আইজিপি বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‌‘ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও ৮বছরেও চালু হয়নি ঝালকাঠি সদর হাসপাতালের ২৫০ শয্যার সেবা, ভোগান্তিতে লাখো মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বদলি বরিশালের সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান ঢাকার চারপাশের নৌপথ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: যানজট কমাবে, রক্ষাবে পরিবেশ বাকেরগঞ্জে পাঁচ শতাব্দীর ইতিহাস জ্বীনের মসজিদ বরিশালে তীব্র লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

স্ত্রীর সঙ্গে মনোমালিন্য, ভোলায় ফাঁস দিলেন স্বামী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, August 1, 2023,
  • 320 সংবাদটি পঠিক হয়েছে

ভোলার বোরহানউদ্দিনে সাংসারিক বিরোধ নিয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় গলায় ফাঁস লাগিয়ে তারেক রহমান (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বড় মানিকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে পুলিশ তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।

বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাবুল এ তথ্য নিশ্চিত করেছেন। তারেক ওই ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে।

এসআই শাহাবুল জানান, বিয়ের কিছুদিন পর থেকে স্ত্রীর সঙ্গে তারেকের পারিবারিক বিরোধ চলছিল। কোনোভাবেই তা নিষ্পত্তি হয়নি। সোমবার মধ্যরাতেও স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা হয়। স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য হওয়ায় রাগে ক্ষোভে ও অভিমানে বাড়ির পাশে থাকা গাছের সঙ্গে ফাঁস লাগিয়ে তারেক আত্মহত্যা করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo