শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

পাথরঘাটায় খালে ভাসছিল বৃদ্ধের মরদেহ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, August 16, 2023,
  • 278 সংবাদটি পঠিক হয়েছে

বরগুনার পাথরঘাটায় উপজেলার কাকচিড়া বাজার সংলগ্ন একটি খাল‌ থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৬ আগস্ট) সকালে এলাকার কয়েকজন লোক খালে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে খবর দেন।
পরে সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

মরদেহ উদ্ধারের পর পরিচয় জানা না গেলে ওই এলাকার কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) বিষয়টি পোস্ট করেন। এ ঘটনার তিন ঘণ্টা পর ফেসবুকে দেখে তার স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন। তার নাম নজরুল ইসলাম (৬৫), পার্শ্ববর্তী উপজেলা মঠবাড়িয়ার আমড়াগাছিয়া ইউনিয়নের হোগলপাতি গ্রামে তার বাড়ি।

রায়হানপুর ইউনিয়ন পরিষদের ( ইউপি) চেয়ারম্যান মাইনুল ইসলাম বলেন, আজ সকালে স্থানীয়রা কাকচিড়া বাজার সংলগ্ন খালে নৌ পুলিশের জেটি সংলগ্ন একটি মরদেহ ভাসতে দেখে প্রথমে স্থানীয় ইউপি সদস্যকে জানায়। তাৎক্ষণিক আমি বিষয়টি কাকচিড়া নৌ পুলিশ ফাঁড়ি ও পাথরঘাটা থানায় জানালে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এই ব্যক্তি এলাকায় ভিক্ষা করতেন বলে এলাকার লোকজন দেখেছে।

পাথরঘাটা থানা উপ পুলিশ পরিদর্শক (এসআই) আ. জলিল বলেন, আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছি। সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তার ছেলে ফোরকান বাবার মরদেহ শনাক্ত করেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo