শিরোনামঃ
নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা চলতি আগষ্ট মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস আইজিপি বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‌‘ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও ৮বছরেও চালু হয়নি ঝালকাঠি সদর হাসপাতালের ২৫০ শয্যার সেবা, ভোগান্তিতে লাখো মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বদলি বরিশালের সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান ঢাকার চারপাশের নৌপথ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: যানজট কমাবে, রক্ষাবে পরিবেশ বাকেরগঞ্জে পাঁচ শতাব্দীর ইতিহাস জ্বীনের মসজিদ বরিশালে তীব্র লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

লালমোহনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, August 18, 2023,
  • 356 সংবাদটি পঠিক হয়েছে

ভোলার লালমোহনে পানিতে ডুবে পৃথক স্থানে একদিনে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া এলাকায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মারা যায় মোহাম্মদ হোসেন সামি নামের ৫ বছর বয়সি এক শিশু। সেই ওই এলাকার মো. নজরুল ইসলামের ছেলে। এরআগে সকালে একই ইউনিয়নের পাঙাশিয়া এলাকায় মো. রেদওয়ান নামে ২ বছর বয়সি আরও এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা যায়।
সে ওই এলাকার আবুল বশারের ছেলে।

জানা যায়, এসব শিশুরা পরিবারের সদস্যদের অগোচরে খেলার ছলে বসতঘর সংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাদের স্বজনরা অনেকক্ষণ না দেখে খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে এসব শিশুদের বাড়ির বসতঘর সংলগ্ন পুকুরে ভাসতে দেখে উদ্ধার করেন স্বজনরা। উদ্ধারের পর শিশুদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এই দুই শিশুর মৃত্যুর বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের পৃথক টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় ওইসব শিশুদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo