শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

আগৈলঝাড়ায় সরকারি খাল দখল, অবৈধ স্থাপনা উচ্ছেদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, August 19, 2023,
  • 263 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালের আগৈলঝাড়ায় সরকারি খাল দখল করে নির্মাণ করা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। শুক্রবার বিকেলে উপজেলার মোর।রাপাড়া গ্রামে এই অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন।

জানা গেছে, মোল্লাপাড়া গ্রামের বাজারের কাছে লোক চলাচলের একটি সাঁকো ভেঙ্গে ওই জায়গায় একই এলাকার খগেন্দ্র নাথ হালদারের ছেলে প্রশান্ত হালদার এবং বিশে^শ^র মন্ডলের ছেলে বিনোদ মন্ডল সরকারি খাল দখল করে দোকান ঘর নির্মাণ করছিল।

ওই গ্রামের মনিশংকর সরকার এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদারকে অবৈধ স্থপানা অপসারণের নির্দেশ দিলে চেয়ারম্যানের কথা না শুনে অবৈধ স্থপনা নির্মাণ অব্যাহত রাখে প্রশান্ত ও বিনোদ।

ঘটনা জেনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন শুক্রবার বিকেলে আইন শৃংখলা বাহিনীর সহায়তায় সরকারি খাল দখল করে নির্মাণ করা দোকান ঘর ভেঙে দেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo