শিরোনামঃ
নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার  জামায়াত-এনসিপির ঐক্যে ভাঙন ধরাতে চায় সরকার, সংস্কার ইস্যুতে অটুট ১১ দল খুব শিগগিরই গণমাধ্যম কমিশনের খসড়া নীতিমালা অনুমোদনে জমা হচ্ছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ধর্ষণের মামলায় বরিশাল জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি জয় গ্রেফতার বরিশাল সিটি কর্পোরেশনের প্রস্তাবিত বাজেটে যা থাকছে বরিশালে ঝাড়ফুঁকে ঝুঁকছেন রোগীরা, বাড়ছে ঝুঁকি ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে শব্দদূষণের বিরুদ্ধে অভিযান, দুই ট্রলার মালিককে জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামের বানান ভুল লেখায় ৩০০ বার লিখিয়ে শাস্তি, শিক্ষার্থীর ক্ষোভ প্রকাশ ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না হাসিনা বললেন মোদি বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতারণা: প্রেমিক এখন গরাদে

বাউফলে লাঠিয়ালদের হামলায় মহিলাসহ আহত -৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, August 22, 2023,
  • 317 সংবাদটি পঠিক হয়েছে

পটুয়াখালীর বাউফলে জমি চাষাবাদ করার ঘটনাকে কেন্দ্র করে হামলায় মহিলাসহ ৩ জনকে পিটিয়ে জখম করা হয়েছে। আহত কীর্তনিয়া (৩৮) কমল কীর্তনিয়া(৩০) ও শিপ্রা কীর্তনিয়কে(৩২) বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।

মঙ্গলবার (২২ আগষ্ট) দুপুরে পটুয়াখালীর বাউফলের দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে । জানাগেছে, খেজুর বাড়িয়া গ্রামের অমল, কমল ও শ্যামল কীর্তনিয়া সরকারের কাছ থেকে ২ একর জমি লিজ নেয় ।

ওই জমিতে ঘটনার দিন মঙ্গলবার দুপুরে ট্রাক্টর মেশিন দিয়ে চাষাবাদ করতে গেলে একই এলাকার আনসার খলিফা (৫৫) ও দুলাল খলিফার(৫০) নেতৃত্বে ৮-৯ জনের একটি লাঠিয়াল দল বাধা দেয়।

এ নিয়ে ট্রাক্টর চালক রিয়াজের সাথে তর্কবিতর্কের একপর্যায়ে তাকে মারধর করলে অমল, কমল বিমল ও তাঁর বোন শিপ্রা কীর্তনিয়া এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে জখম করে । পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে । এ বিষয়ে আনসার খলিফা বলেন, অমল কীর্তনিয়া তার জমিতে চাষাবাদ করতে গেলে কথার কাটাকাটি হয় । কোন মারধর করা হয়নি ।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo