শিরোনামঃ
নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার  জামায়াত-এনসিপির ঐক্যে ভাঙন ধরাতে চায় সরকার, সংস্কার ইস্যুতে অটুট ১১ দল খুব শিগগিরই গণমাধ্যম কমিশনের খসড়া নীতিমালা অনুমোদনে জমা হচ্ছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ধর্ষণের মামলায় বরিশাল জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি জয় গ্রেফতার বরিশাল সিটি কর্পোরেশনের প্রস্তাবিত বাজেটে যা থাকছে বরিশালে ঝাড়ফুঁকে ঝুঁকছেন রোগীরা, বাড়ছে ঝুঁকি ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে শব্দদূষণের বিরুদ্ধে অভিযান, দুই ট্রলার মালিককে জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামের বানান ভুল লেখায় ৩০০ বার লিখিয়ে শাস্তি, শিক্ষার্থীর ক্ষোভ প্রকাশ ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না হাসিনা বললেন মোদি বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতারণা: প্রেমিক এখন গরাদে

পটুয়াখালীতে ৪ দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, August 24, 2023,
  • 294 সংবাদটি পঠিক হয়েছে

ইন্টারর্নশীপ বহাল রেখে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধনসহ ৪ দফা দাবিতে পটুয়াখালীতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা।

বুধবার (২৩ আগস্ট) সকাল ১১টায় পটুয়াখালী পৌর শহরের কলাতলা এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তারা।

অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) সাবেক শিক্ষার্থী অর্থী চন্দ্র সরকার, মিজানুর রহমান সজল, মো. জিয়াউল হক, মহিবুল্লাহ, অনিক দেবনাথ ও সাব্বির ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, সম্প্রতি ম্যাটস শিক্ষা কারিকুলামে আমাদের জন্য বাস্তবিক প্রশিক্ষণ তথা ইন্টার্নশিপ বাতিল করা হয়েছে। আমাদের দক্ষ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে গড়ে উঠা থেকে বঞ্চিত করা হয়েছে। অবিলম্বে ইন্টার্নশিপ বহালের দাবিতে আমরা রাস্তায় নেমেছি। এছাড়াও অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করতে হবে। এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন করতে হবে। কর্মসংস্থান সৃষ্টি করে আমাদের দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে এবং বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদানের দাবি জানান বক্তারা। অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শতাধিক শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

এবিষয়ে পটুয়াখালী মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, এ বিষয়টি আমার জানা নেই। আর না জেনে মন্তব্য করা ঠিক হবে না।

এবিষয় পটুয়াখালী মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসারা জানান, শিক্ষার্থীদের বাস্তবিক প্রশিক্ষণ তথা ইন্টার্নশিপ বাতিল করাটা ঠিক হবে না। বাস্তবিক প্রশিক্ষণ না থাকলে তারা (মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের) রোগীদের প্রাথমিক চিকিৎসার ধারণা থেকেও বঞ্চিত হবে। প্রাথমিক চিকিৎসার ধারণা সবার থাকা প্রয়োজন বলে মনে করেন তারা।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo