শিরোনামঃ
নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার  জামায়াত-এনসিপির ঐক্যে ভাঙন ধরাতে চায় সরকার, সংস্কার ইস্যুতে অটুট ১১ দল খুব শিগগিরই গণমাধ্যম কমিশনের খসড়া নীতিমালা অনুমোদনে জমা হচ্ছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ধর্ষণের মামলায় বরিশাল জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি জয় গ্রেফতার বরিশাল সিটি কর্পোরেশনের প্রস্তাবিত বাজেটে যা থাকছে বরিশালে ঝাড়ফুঁকে ঝুঁকছেন রোগীরা, বাড়ছে ঝুঁকি ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে শব্দদূষণের বিরুদ্ধে অভিযান, দুই ট্রলার মালিককে জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামের বানান ভুল লেখায় ৩০০ বার লিখিয়ে শাস্তি, শিক্ষার্থীর ক্ষোভ প্রকাশ ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না হাসিনা বললেন মোদি বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতারণা: প্রেমিক এখন গরাদে

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় ২ পুলিশসহ প্রাণ গেল ৩ জনের

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, August 27, 2023,
  • 520 সংবাদটি পঠিক হয়েছে

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার সলিমপুর-ফকিরহাট রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুই পুলিশ সদস্যসহ তিন জন নিহত হয়েছেন।

রোববার (২৭ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ফৌজদারহাট ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফারুক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুলিশ সদস্যদের বহনকারী গাড়ি ও ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে দুজন পুলিশ সদস্য নিহত ও কয়েকজন আহত হয়েছেন। নিহত ও আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ফলে নিহত-আহত কারো নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনার পর আহত অবস্থায় চমেক হাসপাতালে তিনজনকে নিয়ে আসা হয়েছে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদেও সবাইকে মৃত ঘোষণা করেছেন। এদের মধ্যে দু’জন সীতাকুন্ডের পুলিশ সদস্য বলে জেনেছি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo