শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

বরগুনায় বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, গ্রেপ্তার ৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, September 2, 2023,
  • 304 সংবাদটি পঠিক হয়েছে

অলিউল্লাহ্ ইমরান, বরগুনা: বরগুনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় জেলা, উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে কেন্দ্রীয় বিএনপি’র নেতা ফিরোজ-উজ জামান মামুন মোল্লা ও জেলা বিএনপি নেতা নজরুল ইসলাম মোল্লা, অ্যাড. হালিম নেতৃত্বে একটি বড়ো আনন্দর‌্যালী বের করা হয়। পড়ে দলীয় কার্যালয় এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ করা হয়।

এতে উপজেলা বিএনপি’র সভাপতি তালিমুল ইসলাম পলাশের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় বিএনপি’র সহ- শ্রমও সম্পাদক ফিরোজ জামান মামুন মোল্লা।

এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আঃ হালিম, শ্রমিক দলের সভাপতি নাসির মোল্লা, স্বেচ্ছাসেবক দলের নেতা মনিরুজ্জামান, ছাত্রদল সভাপতি সজীব খান সহ প্রমুখ।

এছাড়াও বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি’র বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এছাড়াও, গতকাল রাতে জেলার তালতলী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন, সোনাকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মনির হোসেন, যুবদল কর্মী রাজা হাওলাদারকে নিজ নিজ বাড়ি থেকে পূর্বের মামলায় গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বিষয়টি তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম মিলন আজ (শুক্রবার) নিশ্চিত করেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo