শিরোনামঃ
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা ফেসবুকে পরিচয় প্রেম, ১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান বরিশালে মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার পা বিচ্ছিন্ন জুলাইয়ে ২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার বিসিসির প্রশাসকের সাথে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সৌজন্য সাক্ষাৎ ভোলায় মেয়ের আত্মহত্যার তিন মাসের মাথায় পুলিশ কনস্টেবল বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার জমে উঠেছে ভিমরুলী-আটঘর-কুড়িয়ানা পেয়ারার রাজ্য, পর্যটকদের ঢল বরিশালে হাঁস নিয়ে বি’রো’ধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃ’ত্যু গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী রাত ১২ টায় পুকুর পাড়ে দেখা করলে পাবে ফ্যামিলি কার্ড

জাবি ছাত্রীর গলায় ফাঁস, হাসপাতালে মৃত ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, September 2, 2023,
  • 325 সংবাদটি পঠিক হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গলায় ফাঁস নেওয়ার পর তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন আমবাগান এলাকায় একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

ওই শিক্ষার্থীর নাম কাজী সামিতা আশকা। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের (২০১৮-১৯) ছাত্রী। তাঁদের বাড়ি সাতক্ষীরা জেলার সদর উপজেলায়।

আশকার সহপাঠী গিয়াস উদ্দিন মুন্না ও শাকিল বলেন, ‘আমরা রাত সাড়ে ৮টায় খবর পাই যে আশকা সিলিংয়ের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। তাকে সে অবস্থা থেকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে আসি। পরে তারা সাভারের এনাম মেডিকেলে পাঠায়। হাসপাতালের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’

এ বিষয়ে ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক হোসনে আরা বলেন, ‘আমাকে শিক্ষার্থীরা ফোন করে দ্রুত একটা অ্যাম্বুলেন্স জোগাড় করে দিতে বলে। কিন্তু তারা আমাকে সুইসাইডের কথা জানায়নি। পরে আমরা হাসপাতালে এসে জানতে পারি সে আত্মহত্যা করেছে।’

এনাম মেডিকেলের দায়িত্বরত চিকিৎসক ডা. অর্ণব বলেন, ‘আমাদের এখানে তাকে রাত সাড়ে ৯টায় নিয়ে আসা হয়। ইসিজি রিপোর্ট দেখে আমরা বুঝতে পারি অন্তত আধা ঘণ্টা আগে তার মৃত্যু হয়েছে। এটা যেহেতু অস্বাভাবিক মৃত্যু, পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর আমরা মরদেহ পরিবারকে বুঝিয়ে দেব।’

সাভার থানার দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) আল মামুন কবির বলেন, ‘প্রাথমিকভাবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা বলে শনাক্ত করেছি। বন্ধুর সঙ্গে ঝগড়ার কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে জানতে পেরেছি। সাক্ষী এবং সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে আমরা পরিবারকে মরদেহ বুঝিয়ে দিতে পারব।’

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo