শিরোনামঃ
১২ জেলায় বন্যা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা  জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরিশালে একদিকে বাড়তি বিদ্যুৎ বিল, অন্যদিকে তীব্র লোডশেডিং: চরম ভোগান্তিতে গ্রাহক পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠিতে নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা: অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার বরিশাল প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য সৌদির নতুন সিদ্ধান্ত, শর্ত পূরণ ছাড়া মিলবে না ভিসা নিম্নমানের সাড়ে ১১ হাজার টন চাল পাঠিয়েছে ভারত, ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

এক দিনে প্রশাসনের তিন কর্মকর্তার মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, September 5, 2023,
  • 302 সংবাদটি পঠিক হয়েছে

জনপ্রশাসনে কর্মরত তিনজন কর্মকর্তার মৃত্যু হয়েছে এক দিনে। তাদের একজন অতিরিক্ত সচিব এবং দুইজন যুগ্ম সচিব। এতে প্রশাসনে শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) এই তিন কর্মকর্তা মারা যান। সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেন এবং শোক জানান।

প্রশাসনের ১৩তম ব্যাচের কর্মকর্তা সানজিদা রহমান মন্ত্রিপরিষদ বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। গত ২৪ জুলাই তিনি পিআরএলে যান। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে মারা গেছেন বলে জানা গেছে।

প্রশাসনের ২০ ব্যাচের যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা নাসরিন মুক্তি ক্যানসার আক্রান্ত ছিলেন। তিনি লন্ডন হাই কমিশনে (মিনিস্টার, পলিটিক্যাল) কর্মরত অবস্থায় সোমবার পৌনে ২টার দিকে মারা যান। এ কর্মকর্তা লন্ডনের মিডলসেক্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন শোক জানিয়েছেন।

এদিকে একই ব্যাচের যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা ফিরোজ মাহমুদ খান পাভেল তথ্য কমিশনের উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন। সোমবার রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে একই দিনে জনপ্রশাসনের তিন কর্মকর্তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সহকর্মীদের মধ্যে। তারা অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানাচ্ছেন এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo