শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

কবিরাজের ‘রুটি পড়া’ খেয়ে হাসপাতালে ব্যবসায়ী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, September 11, 2023,
  • 279 সংবাদটি পঠিক হয়েছে

মাদারীপুরের কালকিনিতে এক তান্ত্রিক কবিরাজের ‘রুটি পড়া’ খেয়ে জাহিদুল ইসলাম (৪৭) নামে এক ব্যবসায়ী অসুস্থ হয়ে পড়েছেন।

রোববার (১০ সেপ্টেম্বর) সকালে কালকিনির রামচন্দ্রপুরে এ ঘটনা ঘটে। পরে অসুস্থ অবস্থায় তাকে কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বিকেলের দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, কালকিনির রামচন্দ্রপুর বাজারের ব্যবসায়ী দুলাল শিকদার ও মামুন শিকদারের দোকানে ১৪ থেকে ১৫ দিন আগে চুরি হয়। এ ঘটনায় পাশের জাহিদুলকে দায়ী করেন দোকানিরা। পরে এর প্রতিবাদ জানান জাহিদুল ইসলাম।

রোববার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বাজারের পাশে একটি মাদরাসা মাঠে স্থানীয় ও বাজারের সব লোকজনের উপস্থিততে আয়োজন করা হয় ‘রুটি পড়া’ খাওয়ার। উপস্থিত সন্দেহভাজন অর্ধশত মানুষকে তান্ত্রিক কবিরাজের দেওয়া একটি করে ‘রুটি পড়া’ খাওয়ান দুলাল ও মামুন। জাহিদুলকে দুটি রুটি ও একটি ডিম খাওয়ানো হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভর্তি করেন কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে অভিযোগ স্বজনদের।

এ বিষয়ে জাহিদের স্ত্রী নার্গিস বলেন, তারা আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার জন্য কাজটি করেছে। যাতে সে এ বাজারে ব্যবসা করতে না পারে। যারা আমার স্বামীকে পরিকল্পিতভাবে এই ‘রুটি পড়া’ দিয়েছে আমি তাদের কঠোর বিচার চাই।

স্থানীয় সাইফুল, নাজমুল, রুবেল, শাহাদাত অনেক কয়েকজনেই অভিযোগ করে বলেন, তাদের সঙ্গে দীর্ঘদিনের শত্রুতা থাকার কারণে তারা এটা করেছে।

কালকিনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম খান জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর পরিবার। কথিত কবিরাজের কাণ্ডে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনতে থানা পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo