শিরোনামঃ
১২ জেলায় বন্যা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা  জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরিশালে একদিকে বাড়তি বিদ্যুৎ বিল, অন্যদিকে তীব্র লোডশেডিং: চরম ভোগান্তিতে গ্রাহক পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠিতে নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা: অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার বরিশাল প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য সৌদির নতুন সিদ্ধান্ত, শর্ত পূরণ ছাড়া মিলবে না ভিসা নিম্নমানের সাড়ে ১১ হাজার টন চাল পাঠিয়েছে ভারত, ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

বরিশালে লরিচাপায় গৃহবধূ নিহত, আহত ২

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, October 26, 2023,
  • 253 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালের বাকেরগঞ্জের গোমা ফেরীঘাটে লরিচাপায় এক গৃহবধূ নিহত ও ২ জন আহত হয়েছেন। আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বাকেরগঞ্জ উপজেলার গোমা ফেরিঘাটের দুধল প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর লরিচালক পালিয়ে গেলেও পুলিশ লরিটি আটক করেছে। নিহত গৃহবধূর নাম কান্তা মনি (২৪)। আহত হয়েছে তার স্বামী বিধান মন্ডল (৩৫) এবং কান্তার মা মমতা (৫৫)। নিহত কান্তা পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের বাসিন্দা। তিনি স্বামীর সঙ্গে ঢাকার মিরপুরের দারুসসালামে থাকতেন। পুজার ছুটিতে তারা স্বপরিবারে গ্রামের বাড়িতে এসেছিলেন। ছুটি শেষে বৃহস্পতিবার তারা ঢাকায় ফিরছিলেন।

বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক আবদুল হাই জানান, আহত বিধান মন্ডল তার স্ত্রী কান্তা ও শ্বাশুড়ি কি মমতাকে নিয়ে ঢাকায় ফিরছিলেন। বাকেরগঞ্জের দুধলের গোমা ফেরীঘাট থেকে দুপুর সোয়া ১টার দিকে তারা ফেরীতে উঠছিল।গ্যাংওয়ে অতিক্রমের সময় ফেরী থেকে একটি লরি (পিরোজপুর ই-৮১-০০০১) তীরে উঠছিলো।

ওই লরিতে চাপা পড়ে মাথা চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই কান্তা নিহত হয় এবং তার স্বামী ও মায়ের পা ভেঙ্গে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কান্তার লাশ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা করেছেন। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও লরিটি আটক করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo