শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

দুই দিনের অবরোধে ১১ বাসে আগুন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, November 13, 2023,
  • 321 সংবাদটি পঠিক হয়েছে

চতুর্থ দফায় বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা দুই দিনের অবরোধে ১১টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন থেকে রক্ষা পায়নি ট্রাক, নসিমনও।

সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি জানান, রোববার (১২ নভেম্বর) থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা সিটিতে ৮টি, ঢাকা বিভাগে (নারায়ণগঞ্জ, সাভার, ফরিদপুর) ৩টি, বরিশাল বিভাগে (বরিশাল সদর) ১টি, রাজশাহী বিভাগে (নাটোর) ১টি, রংপুর বিভাগে (দিনাজপুর) ১টি যানবাহনে আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় ১১টি বাস, ২টি নসিমন ও ১টি ট্রাক পুড়ে যায়।

এছাড়া ৪ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দুর্বৃত্তদের দেওয়া আগুন নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৪১টি ইউনিট এবং ৭৭৬ জন জনবল কাজ করে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo