শিরোনামঃ
নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার  জামায়াত-এনসিপির ঐক্যে ভাঙন ধরাতে চায় সরকার, সংস্কার ইস্যুতে অটুট ১১ দল খুব শিগগিরই গণমাধ্যম কমিশনের খসড়া নীতিমালা অনুমোদনে জমা হচ্ছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ধর্ষণের মামলায় বরিশাল জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি জয় গ্রেফতার বরিশাল সিটি কর্পোরেশনের প্রস্তাবিত বাজেটে যা থাকছে বরিশালে ঝাড়ফুঁকে ঝুঁকছেন রোগীরা, বাড়ছে ঝুঁকি ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে শব্দদূষণের বিরুদ্ধে অভিযান, দুই ট্রলার মালিককে জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামের বানান ভুল লেখায় ৩০০ বার লিখিয়ে শাস্তি, শিক্ষার্থীর ক্ষোভ প্রকাশ ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না হাসিনা বললেন মোদি বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতারণা: প্রেমিক এখন গরাদে

নির্বাচনে অংশ নিতে চাওয়ায় বিএনপির দুই নেতা বহিষ্কার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, November 15, 2023,
  • 316 সংবাদটি পঠিক হয়েছে

 

বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার আহসান হাবিব ও ফখরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের তথ্য জানান।

তাইফুল ইসলাম টিপু বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ভিত্তিতে বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার আহসান হাবিব ও ফখরুল ইসলামকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায় থেকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, বুধবার বিকেলে রাজধানীর মালিবাগ স্কাই সিটি হোটেল লাউঞ্জে এক সংবাদ সম্মেলন এ দুই নেতা দলের চলমান আন্দোলনে দ্বিমত পোষণ করে নির্বাচনের অংশ নিতে বিএনপিকে আহ্বান জানান।

 

তারা বলেন, নির্বাচনে আসার বিকল্প নেই। সংঘাত এড়িয়ে সংলাপ করে সংকট নিরসন করতে হবে। ‘স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চে’র ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, তাদের সঙ্গে বিএনপির ১২৫ জন নেতা আছেন। তারা আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নেবেন ।

এ ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তাইফুল ইসলাম টিপু তাদের বহিষ্কারের কথা জানান।

লিখিত বক্তব্যে খন্দকার আহসান হাবিব বলেছিলেন, সংসদীয় নির্বাচন গণতন্ত্র সুরক্ষার একটি উপাদান। বাংলাদেশের সংবিধানের বাধ্যবাধকতা প্রতি ৫ বছর পরপর সংসদীয় নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি দ্বারা রাষ্ট্র পরিচালনার ক্ষমতা প্রদান করেন। ১১তম সংসদের মেয়াদ ২৯ জানুয়ারি ২০২৪ সালে সমাপ্ত হবে। সংবিধানের বিধান অনুসারে, ২৯ জানুয়ারির পূর্বেই ১২তম সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। তা না হলে সংবিধান ভঙ্গ হবে। ক্ষমতার পরিবর্তন একমাত্র নির্বাচনের মাধ্যমেই সম্ভব, অন্য কোনো উপায় সংবিধানে লিপিবদ্ধ নেই।

বর্তমান সরকারের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ থাকা সত্ত্বেও সংসদ নির্বাচন করার ব্যাপারে নির্বাচন কমিশন এবং সরকারের সাংবিধানিক দায়িত্ব উপেক্ষা করার কোন উপায় নেই বলে লিখিত বক্তব্যে উল্লেখ করেন তিনি।

তিনি আগামী জাতীয় নির্বাচনে টাঙ্গাইল-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন।

এছাড়া বিএনপির কেন্দ্রীয় কমিটির অপর সদস্য ফখরুল ইসলাম ঝালকাঠি-২, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি স্বপন সরকার রাজবাড়ী-১, এবং ছাত্রদলের সাবেক সহ সভাপতি মনিরুল ইসলাম মিন্টু টাঙ্গাইল-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo