শিরোনামঃ
নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার  জামায়াত-এনসিপির ঐক্যে ভাঙন ধরাতে চায় সরকার, সংস্কার ইস্যুতে অটুট ১১ দল খুব শিগগিরই গণমাধ্যম কমিশনের খসড়া নীতিমালা অনুমোদনে জমা হচ্ছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ধর্ষণের মামলায় বরিশাল জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি জয় গ্রেফতার বরিশাল সিটি কর্পোরেশনের প্রস্তাবিত বাজেটে যা থাকছে বরিশালে ঝাড়ফুঁকে ঝুঁকছেন রোগীরা, বাড়ছে ঝুঁকি ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে শব্দদূষণের বিরুদ্ধে অভিযান, দুই ট্রলার মালিককে জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামের বানান ভুল লেখায় ৩০০ বার লিখিয়ে শাস্তি, শিক্ষার্থীর ক্ষোভ প্রকাশ ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না হাসিনা বললেন মোদি বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতারণা: প্রেমিক এখন গরাদে

‘হাজার বছর ধরে’র স্রষ্টা জহির রায়হানের জন্মদিন আজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, August 19, 2022,
  • 608 সংবাদটি পঠিক হয়েছে

চলচ্চিত্রকার, সাহিত্যিক ও সাংবাদিক জহির রায়হানের ৮৮তম জন্মদিন আজ (১৯ আগস্ট)। ১৯৩৫ সালের এইদিনে ফেনী জেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

তার আসল নাম আবু আবদার মোহাম্মদ জহিরুল্লাহ। তার বাবা মোহাম্মদ এমদাদউল্লাহ এবং মা সৈয়দা সুফিয়া খাতুন। বাবা ছিলেন একজন আইন ব্যবসায়ী।

বাংলা চলচ্চিত্রে নিজের পদচিহ্ন রেখে যাওয়া মেধাবীদের একজন জহির রায়হান। তার চলচ্চিত্রগুলো এখনো বাঙালির মনে বিশাল একটা জায়গা জুড়ে আছে। আর তার লেখা হয়ে আছে অমর। তার একটি কালজয়ী উপন্যাস ‘হাজার বছর ধরে’। পরে এই উপন্যাসটির চলচ্চিত্রায়ণ করেন তারই সহধর্মিণী অভিনেত্রী কোহিনূর আকতার সুচন্দা।

জহির রায়হান নামটি আসলে রাজনীতির সূত্রে পাওয়া। ১৯৫৩ বা ৫৪ সালের দিকে তিনি কমিউনিস্ট পার্টির সদস্য হন। ঐ সময় মনি সিংহের দেওয়া নাম ‘রায়হান’ গ্রহণ করে তিনি হয়ে যান জহির রায়হান।

১৯৫৬ সালে শুরু হয় জহিরের চলচ্চিত্র নির্মাণকাজ। ১৯৬১ সালে মুক্তি পায় তার নির্মিত প্রথম চলচ্চিত্র। এরপর একে একে নির্মাণ করেন কাজল, কাঁচের দেয়াল, বেহুলা, জীবন থেকে নেয়া, আনোয়ারা, সঙ্গম ও বাহানা। তার সাংবাদিকতা শুরু হয় ১৯৫০ সালে ‘যুগের আলো’ পত্রিকার মাধ্যমে। ১৯৫৬ সালে তিনি সম্পাদক হিসেবে ‘প্রবাহ’ নামে একটি পত্রিকায় যোগ দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৮ সালে বাংলায় স্নাতক ডিগ্রি লাভ করেন এই কথাসাহিত্যিক। ১৯৭২ সালে বাংলা উপন্যাসে অবদানের জন্য তাকে বাংলা একাডেমি পুরস্কার (মরণোত্তর) দেওয়া হয়।

জন্ম তারিখ কমবেশি জানা থাকলেও জহির রায়হানের মৃত্যুর দিন অজ্ঞাতই রয়ে গেছে। ১৯৭২ সালের ৩০ জানুয়ারি মিরপুরে ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে আর ফিরে আসেননি। ধারণা করা হয়, মিরপুরের বিহারী এলাকায় ছদ্মবেশী পাকিস্তানি সৈন্যদের গুলিতে তিনি মারা যান।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo