শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

জেল পলাতক শীর্ষ সন্ত্রাসীকে কু*পিয়ে হ*ত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, January 20, 2026,
  • 88 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: জেল পলাতক শীর্ষ সন্ত্রাসীকে কু*পিয়ে হ*ত্যা

নরসিংদীর রায়পুরায় অপু আহমেদ (৪৫) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতের কোনও এক সময় উপজেলার মরজাল ইউনিয়নের একটি সমিলের (করাত কল) ভেতর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত অপু গত জুলাইয়ে নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া একজন পলাতক আসামি ছিলেন।

নিহত অপু আহমেদ মরজাল ইউনিয়নের পাহাড় মরজাল এলাকার হাবিবুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন থানায় কমপক্ষে ৯টি মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

স্থানীয়রা সূত্রে জানা গেছে, গত ২৪ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলে বন্দি অবস্থা থেকে পালিয়ে যান অপু। এরপর থেকে তিনি পলাতক থাকলেও মাঝেমধ্যে এলাকায় যাতায়াত করতেন।

সোমবার দিবাগত রাতের কোনও একসময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। মঙ্গলবার সকালে স্থানীয়রা সমিলের ভেতরে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে। পরে মুখ দেখে এটি অপুর লাশ বলে শনাক্ত করে কয়েকজন। পরে খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে

এ বিষয়ে রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত অপু আহমেদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও হত্যা মামলাসহ আনুমানিক ৮ থেকে ৯টি মামলা রয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo