শিরোনামঃ
৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী ডোপ টেস্টের কথা শুনে পুলিশ ফাঁড়ি থেকে পালালো এসআই পিরোজপুরে ৭৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২৪ অভিযোগে শোকজ বরিশাল বন্দর থানা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী Ai আমাদের মেরে ফেলবে ভয়ে চাকরি ছারলেন গুগলের ২ গবেষক বরিশাল নগরীতে  জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার নৌকা স্থগিত রেখে সংসদ নির্বাচনের ১২০ প্রতীক চূড়ান্ত স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার মেসির বিদায়ী ম্যাচে সঙ্গী হচ্ছেন আরও দুই আর্জেন্টাইন তারকা রমজান শুরু হতে আর কত দিন, জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

ঝালকাঠিতে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, August 23, 2022,
  • 363 সংবাদটি পঠিক হয়েছে

ঝালকাঠিতে মাদক মামলায় শাকিল খান সেন্টু (৪০) নামে এক ফেনসিডিল ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ এ রায় ঘোষণা করেন।

মামলায় অন্য ৭ আসামিকে খালাস প্রদান করেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি আব্দুল মান্নান রসুল এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২ ডিসেম্বর রাতে ঝালকাঠি শহরের কীর্ত্তিপাশা মোড় এলাকা থেকে ৭০৪ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী শাকিল খান সেন্টুসহ চারজনকে গ্রেপ্তার করে ঝালকাঠির গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় পরের দিন ডিবি পুলিশের উপপরিদর্শক শাহিন হোসেন বাদী হয়ে ঝালকাঠি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮ জনের নামে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ৩ জানুয়ারি ডিবি পুলিশের উপপরিদর্শক জাকির হোসেন ৮ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন।

খালাসপ্রাপ্তরা হলেন উৎপল পাল, সোহাগ হাওলাদার, ইউসুফ হাওলাদার, মো. রুবেল, মো. দেলোয়ার, মো. ইলিয়াস ও আরিফুল ইসলাম সুমন মোল্লা।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মানিক আচার্য্য বলেন, মামলার প্রধান আসামিকে যাবজ্জীন সাজা দেওয়া হয়েছে। আমরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo