শিরোনামঃ
মৃত্যুর আগে ছোট্ট যে কালিমা হতে পারে জান্নাতের উসিলা দেশের বাজারে বাড়ল স্বর্ণের গহনার দাম বরিশালে ৭৯৭ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নই হবে বিলকিস জাহান শিরীনের প্রশাসনিক নেতৃত্বের আসল মূল্যায়ন নলছিটিতে সড়ক খুঁড়ে সুড়ঙ্গে ড্রেজারের অবৈধ পাইপ: ঝুঁকিতে নদীপাড়ের মহাসড়ক বরিশালে উদ্ধার হওয়া ২০টি হারানো মোবাইল ফেরত পেলেন গ্রাহকরা বরিশাল সিটি কর্পোরেশনের ৬৪৭ কোটি টাকার বাজেট পেশ আগস্টের জ্বালানি তেলের দাম নির্ধারণ আব্দুর রহমান বিশ্বাস ও হাফিজ উদ্দিনের অনন্য মেলবন্ধন একই পথ, একই বিদ্যাপিঠ, একই শীর্ষাসন ঐতিহ্যবাহী দুর্গাসাগরের সৌন্দর্য্য রক্ষা দাবিতে স্মারকলিপি প্রদান খাল পুনঃখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন নির্বাহী কর্মকর্তা রোমানা আফরোজ

মাঝনদীতে নৌকা থেকে লঞ্চে ওঠা বন্ধে সরকারের নতুন সিদ্ধান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, March 20, 2026,
  • 67 সংবাদটি পঠিক হয়েছে

মাঝনদীতে নৌকা থেকে লঞ্চে ওঠা বন্ধে সরকারের নতুন সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার :: মাঝনদীতে নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে প্রয়োজন হলে বিদ্যমান নীতিমালায় পরিবর্তন আনার কথাও জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রী নিরাপত্তা, সেবার মান এবং সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
প্রতিমন্ত্রী বলেন, ঈদযাত্রাকে সামনে রেখে নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে এবং অতিরিক্ত যাত্রী বোঝাই ঠেকাতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। বিশেষ করে মাঝনদীতে নৌকা ব্যবহার করে লঞ্চে ওঠার ঝুঁকিপূর্ণ প্রবণতা পুরোপুরি বন্ধ করা হবে।

তিনি আরও বলেন, “লঞ্চে অতিরিক্ত যাত্রী ওঠা রোধে আমরা আপসহীন। নৌকা থেকে কোনো যাত্রীকে লঞ্চে উঠতে দেওয়া হবে না।”
শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে যাত্রীদের নিয়ম মেনে চলা এবং নিজের নিরাপত্তার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, অনিয়ন্ত্রিত নৌকা-লঞ্চ চলাচল বন্ধে ঘাট থেকে কিছুটা দূরে একটি স্থায়ী ও পরিকল্পিত পারাপার ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
অতিরিক্ত ভাড়ার অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, এখন পর্যন্ত এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। সরকার ইতোমধ্যে যাত্রীদের স্বার্থে ভাড়া ১০ শতাংশ কমিয়ে কার্যকর করেছে বলেও উল্লেখ করেন তিনি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo