শিরোনামঃ
মৃত্যুর আগে ছোট্ট যে কালিমা হতে পারে জান্নাতের উসিলা দেশের বাজারে বাড়ল স্বর্ণের গহনার দাম বরিশালে ৭৯৭ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নই হবে বিলকিস জাহান শিরীনের প্রশাসনিক নেতৃত্বের আসল মূল্যায়ন নলছিটিতে সড়ক খুঁড়ে সুড়ঙ্গে ড্রেজারের অবৈধ পাইপ: ঝুঁকিতে নদীপাড়ের মহাসড়ক বরিশালে উদ্ধার হওয়া ২০টি হারানো মোবাইল ফেরত পেলেন গ্রাহকরা বরিশাল সিটি কর্পোরেশনের ৬৪৭ কোটি টাকার বাজেট পেশ আগস্টের জ্বালানি তেলের দাম নির্ধারণ আব্দুর রহমান বিশ্বাস ও হাফিজ উদ্দিনের অনন্য মেলবন্ধন একই পথ, একই বিদ্যাপিঠ, একই শীর্ষাসন ঐতিহ্যবাহী দুর্গাসাগরের সৌন্দর্য্য রক্ষা দাবিতে স্মারকলিপি প্রদান খাল পুনঃখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন নির্বাহী কর্মকর্তা রোমানা আফরোজ

ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মজীবীদের ফেরা শুরু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, March 23, 2026,
  • 57 সংবাদটি পঠিক হয়েছে

ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মজীবীদের ফেরা শুরু

পবিত্র ঈদুল ফিতরের সাত দিনের সরকারি ছুটি সোমবার (২৩ মার্চ) শেষ হচ্ছে। ছুটি শেষে মঙ্গলবার (২৪ মার্চ) খুলছে অফিস-আদালত, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান ও শেয়ারবাজার। ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মজীবীরা আবারও রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন। সোমবার ভোর থেকেই রাজধানীর প্রধান প্রবেশপথগুলোতে ঢাকামুখী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

তবে বছরের অন্যান্য সময়ে দেখা যায় এমন চরম ভোগান্তি বা উপচে পড়া ভিড় এবারের ফিরতি যাত্রায় তুলনামূলকভাবে স্বস্তিদায়ক ছিল বলে জানিয়েছেন যাত্রীরা। সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চল থেকে আসা লঞ্চগুলোর ভিড় সোমবার ভোর থেকেই বাড়তে থাকে। যাত্রীরা জানান, দীর্ঘ ছুটিতে স্বজনদের সঙ্গে পর্যাপ্ত সময় কাটাতে পেরে তারা সন্তুষ্ট। ঈদের তৃতীয় দিনেও ঘরমুখো মানুষের যাত্রা থেমে নেই।

ঢাকায় পরিবারসহ ঈদ উদযাপনের পর অনেকে গ্রামে যাচ্ছেন আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে। স্টেশনে যাত্রীদের ভিড় থাকলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ শুধুমাত্র টিকিটধারী যাত্রীদের স্টেশনে প্রবেশ ও বের হওয়ার অনুমতি দিচ্ছে। ঈদযাত্রার সময় যেমন টিকিট যাচাই করা হতো, ফিরতি যাত্রাতেও একই নিয়ম অনুসরণ করা হচ্ছে। রেলওয়ে সূত্রে জানানো হয়েছে, ঈদের ছুটি শেষে ধীরে ধীরে রাজধানীতে মানুষের ফেরা শুরু হয়েছে এবং আগামী কয়েকদিন এই যাত্রী চাপ অব্যাহত থাকতে পারে। তবে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, ঈদ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সাত দিনের সরকারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি থাকায় অনেকে ২৪ ও ২৫ মার্চও ঐচ্ছিক ছুটি নিয়েছেন। এছাড়া ২৭ ও ২৮ মার্চ সপ্তাহিক ছুটি থাকায় অনেকে ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত দীর্ঘ ছুটি কাটিয়ে অফিসে যোগ দেবেন। ফলে পুরোপুরি অফিস ও আদালতের কার্যক্রম এই সপ্তাহে ধীরে ধীরে শুরু হবে।

সংবাদপত্র খাতে পঞ্চদশ দিনের ছুটি শেষ হচ্ছে সোমবার। ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করেছিল নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo