শিরোনামঃ
সব ধরনের দুধ ও দুগ্ধজাত পণ্যেও মিললো মাইক্রোপ্লাস্টিক বরিশাল সিটি করপোরেশনে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের অভি জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বরিশালেখাল-সড়ক দখল করে বাঁশের ব্যবসা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মিরপুরের ফ্ল্যাট জব্দ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত কাটছে না গ্যাস সংকট, রান্নায় বিদ্যুৎ ব্যবহারে বাড়তি খরচের বোঝা   বাংলাদেশি অভিবাসীদের প্রশ্রয় দেয়া বন্ধ করতে হবে: ভারতীয় হাইকোর্ট জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, জুলাই যোদ্ধাদের কল্যাণে ব্যয়ের নির্দেশ ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ 

সারাদেশে সড়ক দূর্ঘটনা 

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, March 25, 2026,
  • 48 সংবাদটি পঠিক হয়েছে

সারাদেশে সড়ক দূর্ঘটনা

লক্ষ্মীপুর অভিমুখী মামুন স্পেশাল পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনাটি ঘটে। এ সময় বাসটিকে এক কিলোমিটার দূরে নিয়ে যায়।

ট্রেনের যাত্রী ও স্থানীয়রা অভিযোগ করেন, রেলগেটের সিগন্যাল ম্যানের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা পর ট্রিপল নাইনে অনেকবার ফোন দিলেও কেউ রেসপন্স করেনি। এ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা।

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পিকআপ ভ্যান ও বাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আঞ্জুরা নামক স্থানে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সংঘর্ষের পর পিকআপ ভ্যানটি পাশে থাকা পুকুরে পড়ে যায়। স্থানীয়রা পিকআপ ভ্যানে থাকা ৪ জনকে উদ্ধার করে মাধবপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফেনী: ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন মোহাম্মদ মোরশেদ (৩৮) ও মোহাম্মদ সোহাগ (৩৯)। অপর একজনের পরিচয় পাওয়া যায়নি।

চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় দুই বাসের সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন যাত্রী। এ ছাড়াও ২২ মার্চ রাত ১০টার দিকে নগরীর বাকলিয়া থানাধীন নতুন ফিশারিঘাট এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি গ্রামের আব্দুল হাই রিপনের ছেলে জাকির হোসেন (১৮) ও একই গ্রামের ছাব্বির হোসেন ভূঁইয়ার ছেলে বিজয় (১৮)।

এ ছাড়াও কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী, কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নামে এক স্কুল ছাত্র, নাটোরে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা দিলে এক যুবক, সুনামগঞ্জের শান্তিগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক যুবক, কুড়িগ্রামে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাউদা খাতুন (১১) নামে এক শিশু এবং বগুড়ার গাবতলী উপজেলায় নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূ এবং গাজীপুরের টঙ্গী-ঘোড়াশাল সড়কের চুয়ারিয়াখোলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক নারী নিহত হন।

২৪ মার্চ মঙ্গলবার ৫ জেলায় সাতজন নিহত

গতকাল মঙ্গলবার সড়কে ৫ জেলায় সাতজন নিহত হয়েছেন, যার মধ্যে নাটোরে তিনজন, কুষ্টিয়া, নওগাঁ, নেত্রকোনা ও মাদারীপুরে একজন করে নিহত হয়েছেন।

নাটোর: গতকাল সকালে বালুবাহী ট্রাকের চাপায় নাটোরের লালপুরে ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হন। নিহতরা হলেন, জাহিদুল ইসলাম (৫০), মনির (২৭) এবং বাবুল (৪০)।

এ ছাড়াও কুষ্টিয়ার দৌলতপুরে গরু টানা নসিমন গাড়ি উল্টে জব্বার আলী মোল্লা (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নওগাঁর নিয়ামতপুরের পাড়ইল ইউনিয়ন জিনারপুর মোড়ে ভ্যান ও ভটভটির সংঘর্ষে নুরেছা (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। নেত্রকোনার পূর্বধলা উপজেলার ছোট ইলাশপুর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি ঘাতক প্রাইভেটকারের ধাক্কায় একজন এবং মাদারীপুর জেলার শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রাস্তা পার হতে গিয়ে এক যুবক নিহত হয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo