শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস ১০ লাখ টাকায় মাদকের চালান ছেড়ে দিলেন ৪ পুলিশ কর্মকর্তা তিনবার তুষারধস থেকে ফিরে  রোমাঞ্চকর অভিযানের গল্প শোনালেন বরিশালের সন্তান  এভারেস্টজয়ী মুহিত বরিশালে মহিলা আ.লীগ নেত্রী ও ইউপি সদস্য শিলার আত্মহত্যা এক কোটি টাকা ব্যয়ে তৈরি বাকেরগঞ্জের ছাত্রাবাস ৩৪ বছর ধরে পরিত্যক্ত: এখন অপরাধীদের আখড়া বরগুনায় অভিযানে ৩৫০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ বিকাশে কোটি টাকার সন্দেহজনক লেনদেন, পিরোজপুরে ২ যুবক আটক থানচি-তিন্দুমুখ নৌপথ ৩০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

জাল টাকা কেনা-বেচা, একজনের ১৪ বছরের জেল

আরমান মৃধা
  • আপডেট টাইমঃ Sunday, July 24, 2022,
  • 311 সংবাদটি পঠিক হয়েছে
জাল টাকা কেনা-বেচা, একজনের ১৪ বছরের জেল
জাল টাকা কেনা-বেচা, একজনের ১৪ বছরের জেল

জাল টাকা কেনা-বেচা, একজনের ১৪ বছরের জেল

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জাল টাকার মামলায় মো. জাকির হোসেন হাওলাদার নামে একজনকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি।

দণ্ডিত ৪২ বছর বয়সী জাকির ভাণ্ডারিয়া উপজেলার ইকরি গ্রামের মেনাজ উদ্দিন হাওলাদারের ছেলে।

আদালতের এপিপি জহুরুল ইসলাম জানান, ২০১৬ সালের ২৯ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইকরি বাজারের মা কসমেটিকসের সামনে থেকে জাল টাকা কেনা-বেচার সময় মো. জাকিরকে আটক করে পুলিশ। ওই সময় তার কাছ থেকে ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরে ওই দিন তার বিরুদ্ধে মামলা করেন ভাণ্ডারিয়া থানার তৎকালীন এসআই খন্দকার মো. কামরুল ইসলাম। ২০১৭ সালের ১৪ মে জাকিরের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন এসআই মো. আলতাফ হোসেন। মামলায় ৯ জনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ রায় দেয় আদালত।

আরো পড়ুন: ঘুমের মধ্যে লালা ঝরার কারণ ও সমাধান

জাল টাকা কেনা-বেচা, একজনের ১৪ বছরের জেল

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo