শিরোনামঃ
বাংলাদেশের কাছে লজ্জার হার, বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া যারা পালিয়ে যায়, তারা আর দেশে ফিরতে পারে না: রিজভী আমাদের হাতে তো কোনো জাদু নেই: গ্যাস সংকট নিয়ে অর্থমন্ত্রী অবৈধভাবে গ্রিস যাওয়ার পথে নৌকার ইঞ্জিন নষ্ট-খাবারও শেষ, ভূমধ্যসাগরে প্রাণ গেল ১১ বাংলাদেশির আইনজীবীদের ব্যথা আমি পেয়ে গেছি বরিশাল বারে এসে : আইনমন্ত্রী ইরানকে চাপে ফেলতে ট্রাম্পের নতুন ছক, নিশানায় চীনও বরিশালের লাহারহাট ফেরিঘাটে ইজারার আড়ালে চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে বরিশালে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা কে অব্যাহতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের নির্দেশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১ হাজার ৩২৯ মামলা

সন্ধ্যার মধ্যে ১৮ অঞ্চলে ঝড়ের আভাস

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, May 4, 2026,
  • 85 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: সন্ধ্যার মধ্যে ১৮ অঞ্চলে ঝড়ের আভাস

 

অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাস সংশোধন করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সকালের পূর্বাভাসে সাত অঞ্চলের ঝড়ের আভাস থাকলেও সংশোধিত পূর্বাভাসে সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ১৮ অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

বিজ্ঞাপন

 

এসব অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হত পারে বলে জানিয়েছে সংস্থাটি।

 

সোমবার (৪ মে) বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া পরিস্থিতির এই পরিবর্তনের কারণে এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

বিশেষ করে এসব অঞ্চলের নদীবন্দরে চলাচলকারী নৌযানগুলোকে আবহাওয়ার এই বিশেষ সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। দেশের অভ্যন্তরীণ অন্যান্য নদীবন্দরগুলোর জন্য আপাতত বিশেষ কোনো সতর্কবার্তা না থাকলেও উল্লিখিত অঞ্চলগুলোতে দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

 

এদিকে, সকালের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও বরিশাল বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo