১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:২৮
শিরোনামঃ
ম্যাচে ৭৫ গোলের ঝড় মেসির হ্যাটট্রিক, জার্মানির দাপট ও কেপ ভার্দের বিস্ময় ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ের আভাস পিরোজপুরে অন্তরঙ্গ ছবি ছড়িয়ে পড়ায় স্কুলছাত্রী বিষপানে মৃত্যু ঝালকাঠিতে ২৫ ব্যক্তির ৩৩ আ’গ্নে’য়া’স্ত্রের লাইসেন্স বাতিল লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড বরিশালে এইডসের ঝুঁকিতে প্রায় ৪ হাজার মানুষ, চিকিৎসাধীন ১৮৫ বরিশালে অটোরিকশাচালক খুন, সন্ধিগ্ধ আসামির বসতঘরে আগুম বরিশাল চৌমাথা বাজারের সামনে মহাসড়ক দখল, বাড়ছে যানজট বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত বরিশাল সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মজিবর রহমান সরোয়ার

টানা ৫ দিন বৃষ্টির আভাস

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, জুন ১০, ২০২৬,
  • 43 সংবাদটি পঠিক হয়েছে

আবহাওয়া ডেস্ক :: টানা ৫ দিন বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের বাকি অংশেও আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

বুধবার (১০ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। অনুকূল পরিস্থিতি থাকায় আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশের অবশিষ্ট এলাকাতেও মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, বুধবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

১১ জুন থেকে ১৪ জুন পর্যন্তও প্রায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এ সময়ে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকার পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, বুধবার দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী দিনগুলোতে দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের তাপমাত্রা মোটামুটি স্থিতিশীল থাকতে পারে

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo