শিরোনামঃ
ধর্ষণ চেষ্টা মিথ্যা অভিযোগে মামলা করায় নারী গ্রেফতার পরিমনিকে নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন আসিফ মাহমুদ নজরুল ইসলামসহ চারজনকে হত্যার পর বলেশ্বর নদীতে ফেলার অভিযোগ পটুয়াখালীতে ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক শেখ হাসিনা দেশে ফিরলে কিছু হবে না বলা সেই ওসি প্রত্যাহার বরিশালের ইলিশ বলে ভারতের ইলিশ বিক্রি করায় বিক্রেতাকে জরিমানা বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে : গণপূর্ত প্রতিমন্ত্রী সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, টানা ৫ দিন ভারী বর্ষণের পূর্বাভাস বরিশাল বিএমপি’তে এসআই বশিরের ‘বদলি বাণিজ্য’:

পরিমনিকে নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন আসিফ মাহমুদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, September 18, 2026,
  • 14 সংবাদটি পঠিক হয়েছে

বিনোদন ডেস্ক :: পরিমনিকে নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন আসিফ মাহমুদ

‘আসিফ মাহমুদ আমাকে নক করেছিলেন, তখন তিনি উপদেষ্টা ছিলেন এবং আমাকে নিয়ে দেশের বাইরে ঘুরতে চেয়েছিলেন’- এমন শিরোনামে জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রিন্ট সংস্করণে প্রকাশিত একটি সংবাদের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

দাবি করা হচ্ছে, সংবাদটি বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদকের করা। প্রচারিত ছবির বিস্তারিত অংশে লেখা রয়েছে, ‘জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি সম্প্রতি দিয়েছেন এক চাঞ্চল্যকর তথ্য।

তিনি জানিয়েছেন, তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে মোবাইলের মাধ্যমে নক করেছিলেন। তখন তিনি উপদেষ্টা ছিলেন এবং তাকে নিয়ে দেশের বাইরে ঘুরতে চেয়েছিলেন। তবে বিষয়টিকে তিনি গুরুত্ব দেননি।’তবে অনুসন্ধানে জানা যায়, পরীমনি প্রকাশ্যে এমন কোনো মন্তব্য করেননি। তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট- ফেসবুক ও ইনস্টাগ্রামেও এ–সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

এরপর বাংলাদেশ প্রতিদিন এমন কোনো সংবাদ প্রকাশ করেছে কি না, তা যাচাই করা হয়। পত্রিকাটির ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে অনুসন্ধান করেও এ–সংক্রান্ত কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।

‘পরীমনিকে নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন আসিফ মাহমুদ’, কার্ড নিয়ে যা জানা গেল

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সংবাদটির ছবিটি একাধিক ডিটেক্টরের মাধ্যমে যাচাই করা হয়। এতে দেখা যায়, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে।

অতএব, বাংলাদেশ প্রতিদিনের প্রিন্ট সংস্করণে পরীমনি ও আসিফ মাহমুদকে নিয়ে এমন সংবাদ প্রকাশের যে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, সেটি বাস্তব নয়; ছবিটি এআই দিয়ে তৈরি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo