শিরোনামঃ
দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী বরিশালে পাসপোর্ট অফিসে অন্যের নামে ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে আটক ২ নারী পিরোজপুরে মৎস্য বিভাগের অভিযান: বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়নাদুয়ারি জাল জব্দ ও ধ্বংস ৪৫ বছরেও হয়নি সংস্কার: চরম ঝুঁকিতে পাথরঘাটার ৩ খাদ্যগুদাম বরিশালের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ হাজার গাছের চারা বিতরণ ইয়াবাসহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আটক সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড বরিশালে বমি নিয়ে আসা অন্তঃসত্ত্বা নারীকে দেওয়া হলো গর্ভপাতের চিকিৎসা

ইয়ারবা মাতে’ কী, এর উপকারিতা কেমন? মেসি ছাড়াও কে কে পান করেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, July 4, 2026,
  • 77 সংবাদটি পঠিক হয়েছে
‘ইয়ারবা মাতে’ কী, এর উপকারিতা কেমন? মেসি ছাড়াও কে কে পান করেন এটি

স্বাস্থ্য ডেস্ক :: ইয়ারবা মাতে’ কী, এর উপকারিতা কেমন? মেসি ছাড়াও কে কে পান করেন

চলছে বিশ্বকাপ ফুটবল ২০২৬। প্রতিবারই ফুটবলের বড় বড় আসরে বিশ্বজুড়ে উল্লেখযোগ্য কিছু দেশের খেলোয়াড়দের নিয়ে মাতামাতি করতে দেখা যায় সমর্থক-শুভাকাঙ্ক্ষীদের। সেদিক থেকে খেলোয়াড়দের কিছু বিষয় নিয়ে আলোচনা-সমালোচনা হয় ব্যাপক। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রিয় খেলোয়াড়ের জীবনযাপন।

টিভির পর্দায়, সোশ্যাল মিডিয়ায় খেলাধুলা নিয়ে মাতামাতি করতে গিয়ে প্রায়ই দেখা যায়―মাঠে নামার আগে বা বিরতিতে; কখনো খেলা শেষে, আবার বিমানে বসে বা গল্প-আড্ডায় কিংবা রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি পানীয় পান করেন খেলোয়াড়রা। কিন্তু কী সেই পানীয়, এ নিয়ে নানা প্রশ্ন। ফুটবলবিষয়ক সংবাদমাধ্যম গোল এক প্রতিবেদনে জানিয়েছে, ফুটবলের মহাতারকা লিওনেল মেসি-সহ অনেক তারকা খেলোয়াড়ই মূলত ‘ইয়ারবা মাতে’ চা বা পানীয় পান করে থাকেন। সেই ছবি ও ভিডিও-ই ঘুরে বেড়ায় বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে।

প্রতিবেদন অনুযায়ী, মাতে পানীয়টির অনেক স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে। এটি কী, স্বাদ কেমন, এর স্বাস্থ্য উপকারিতা কী এবং কোন কোন ফুটবলাররা পান করেন এই জনপ্রিয় পানীয়টি, এ ব্যাপারে জেনে নেয়া যাক।

ইয়ারবা মাতে

ইয়ারবা মাতে কী:
মাতে হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি ঐতিহ্যবাহী ক্যাফেইন সমৃদ্ধ গরম পানীয়। যা ইয়ারবা মাতে গাছের শুকনো এবং কুঁচকে যাওয়া পাতা দিয়ে তৈরি করা হয়।

স্বাদ কেমন:
মাতের স্বাদ কিছুটা তেতো। তবে স্বাদে তেতো হলেও এটি উরুগুয়ে, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও ব্রাজিলের পাশাপাশি সিরিয়া ও লেবাননের মতো দেশগুলোয় উল্লেখযোগ্যভাবে জনপ্রিয় একটি পানীয়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo