শিরোনামঃ
বরিশালে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ নদীতে থেকে উদ্ধার বিতর্কিত ওসি মিজানকে বরিশাল থেকে শাস্তিমূলক বদলি, স্বস্তির নিঃশ্বাস জনমনে। বিএমপির নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ শনিবারের মধ্যেই সব হাসপাতালে নরমাল ডেলিভারি রুম স্থাপনের নির্দেশ, না হলে লাইসেন্স বাতিল বরিশালের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মো. মামুন খন্দকার টানা ৬ বার ইউরোপীয় দলগুলোর কাছে হেরে বিদায় নেয়া প্রথম দল ব্রাজিল নিম্নচাপের কারণে সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক অণ্ডকোষ চেপে ধরে স্বাক্ষর নেয়া লিটুকে ‘অস্বীকার করল’ যুবদল মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, তিনি স্কুলছাত্র নিহত জীবনে অসংখ্য নামাজ কাজা হলে করণীয় কী?

৯ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, July 4, 2026,
  • 32 সংবাদটি পঠিক হয়েছে

আবহাওয়া ডেস্ক :: ৯ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস

 

সন্ধ্যার মধ্যে দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিন সন্ধ্যা ৬টা থেকে পর্যন্ত দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo