শিরোনামঃ
ব্রাজিল-নরওয়ের হাইভোল্টেজ ম্যাচে জয় পাবে কারা জানাল মোংলা থেকে ২৮৫ কি.মি. দূরে নিম্নচাপ, ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ জনসমক্ষে এলো খামেনির কফিন, কান্নায় ভেঙে পড়লেন ইরানিরা শের-ই-বাংলা মেডিকেল কলেজের নতুন উপাধ্যক্ষ শিশু বিশেষজ্ঞ ডা. মো: মজিবুর রহমান বরিশাল ছাত্রশক্তি নেতার মামলা-বাণিজ্য, চাঁদাবাজি, সংক্ষুব্ধ বরিশালবাসী ভিক্ষুক সেজে আশ্রয় নিয়ে বৃদ্ধাকে কু’পি’য়ে স্বর্ণালংকার লু’ট, গ্রেপ্তার মা-ছেলে ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন সড়ক, ভোলার সেতু ও গ্যাস সংযোগে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ উদ্যোগ নেয়া হবে : সরোয়ার বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে পকেটমার আটক বিসিএসে হ্যাটট্রিক করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসান বরিশালে মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করলেন চরমোনাই পীর

মোংলা থেকে ২৮৫ কি.মি. দূরে নিম্নচাপ, ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, July 5, 2026,
  • 27 সংবাদটি পঠিক হয়েছে

আবহাওয়া ডেস্ক :: মোংলা থেকে ২৮৫ কি.মি. দূরে নিম্নচাপ, ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপট ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি মোংলা সমুদ্রবন্দর থেকে ২৮৫ কিলোমিটর দূরে অবস্থান করছে। সেই সঙ্গে নিম্নচাপ কেন্দ্রের ৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ (৫ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে (বিজ্ঞপ্তি-১) এ তথ্য জানানো হয়েছে।

Pause

Unmute

Remaining Time -7:54

এতে বলা হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় (২১.৩° উত্তর অক্ষাংশ এবং ৮৭.৩° পূর্ব দ্রাঘিমাংশ) মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি রোববার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫১০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫২০ কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৮৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। সেই সঙ্গে এর প্রভাবে সমুদ্রবন্দরসহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে

বর্তমানে নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo