শিরোনামঃ
সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় আটক বরিশালে কারখানার কক্ষে মিলল যুবকের মরদেহ ভারপ্রাপ্ত স্পিকার হলেন কায়সার কামাল বরিশালে ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনা, নিহত ১ বরিশালে রেড ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসকের অবহেলায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু বরিশালের গৌরনদীতে একটি নির্মাণাধীন ব্রিজের ঢালাই কাজ সম্পন্ন করার পরপরই তা ধসে পড়েছে। মেয়েটি নিজেই গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল : জামায়াত এমপি সরকার দেশের জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে: রেজাউল করিম শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ চেয়ে মোদী সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

বরিশালে ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনা, নিহত ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, July 25, 2026,
  • 21 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালে ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনা, নিহত ১

 

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের উজিরপুর উপজেলার জয়শ্রী বন্দর এলাকায় আবারও এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। বাস, ট্রাক ও দুটি অটো-রিকশার ত্রিমুখী সংঘর্ষে এক রিকশাচালক নিহত এবং অন্তত ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

আজ শুক্রবার (২৪ জুলাই) দুপুরে জয়শ্রী এলাকার ‘সাজু পাম্প’ এর সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত রিকশাচালকের নাম মোশাররফ হোসেন (৬১)। তিনি উজিরপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ১টার দিকে ঢাকা থেকে বরিশালগামী বিএমএফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১১-৭২৯৫) জয়শ্রী সাজু পাম্পের সামনে পৌঁছে হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এসময় বাসটি সড়ক থাকা দুটি অটো-রিকশা এবং একটি মালবাহী ট্রাককে (যশোর ট-১১-২৯৩৬) সজোরে পেছন থেকে ধাক্কা দেয়।

ধাক্কায় ট্রাকটির আংশিক ক্ষতি হলেও বাসের সামনের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে যায় এবং রিকশা দুটি চূর্ণবিচূর্ণ হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী ও রিকশার সওয়ারিসহ বেশ কয়েকজন রক্তাক্ত আহত হন।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন, থানা পুলিশ এবং হাইওয়ে ট্রাফিক পুলিশ দ্রুত যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনাকবলিত ও আশঙ্কাজনক অবস্থায় ৬ জনকে উদ্ধার করে নিকটস্থ উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রিকশাচালক মোশাররফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

আহত বাকি ৫ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে। অপর ২ জনকে উজিরপুর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করা হয়নি। চালক ও হেলপার পালিয়ে গেছে কি না বা বাসটি আটক করা হয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে সহায়তা করেছে। ঢাকা-বরিশাল মহাসড়কের এই অংশটি হাইওয়ে পুলিশের এখতিয়ারভুক্ত হওয়ায় বিষয়টি হাইওয়ে পুলিশ গুরুত্বের সাথে তদারকি ও আইনি ব্যবস্থা গ্রহণ করছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo