শিরোনামঃ
তিন বছরের ব্যবধানে পায়রা বন্দরে বিদেশি জাহাজ ১১১ থেকে কমে ২৯টি বরিশালে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝু’ল’ন্ত ম’র’দে’হ উদ্ধার, পরিবারের দাবি হত্যা বরিশালে ক’কটে’ল সদৃশ্য বস্তু উদ্ধার বরিশালের কনস্টেবলের স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ, বাধ্যতামূলক অবসরে ৪৪তম বিসিএসের প্রবেশপত্রে জালিয়াতি পিএসসি’র সব পরীক্ষায় নিষিদ্ধ প্রার্থী এক সপ্তাহের ব্যবধানে বঙ্গোপসাগরে দুই ঘূর্ণিঝড়, বরিশাল উপকূলে বাড়ছে সতর্কতা এইচএসসির ফল বিপর্যয়, উচ্চশিক্ষায় খালি থাকবে ৮ লাখের বেশি আসন দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একই সময়ে হাসপাতালে ভর্তি ১৯২৯ নির্দেশনার বাইরে গিয়ে নিজেরাই পরিচ্ছন্নতায়, সেলফি রোডে ঘাস কাটলেন বিভাগীয় কমিশনার-ডিসি মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে বিদেশি গাপ্পিকে ছাড়িয়ে দেশীয় নাপিত খয়রা 

বরিশালে লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, August 8, 2026,
  • 75 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: বরিশালে লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা

বরিশালের উজিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে স্থানীয়দের নিজস্ব অর্থায়নে নির্মিত একটি বাঁশের সাঁকোর উদ্বোধন করেছেন পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম খান। লাল ফিতা কেটে উদ্বোধনের এ আয়োজনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

শুক্রবার (৭ আগস্ট) সকালে প্রায় ২০০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকোটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে এটি সাধারণ মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, এলাকার একটি খালের ওপর দীর্ঘদিন ধরে কোনো স্থায়ী সেতু না থাকায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছিল বাসিন্দাদের। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, নারী, বৃদ্ধ ও কর্মজীবী মানুষের চলাচল ছিল ঝুঁকিপূর্ণ। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে।

বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ না মেলায় এলাকাবাসী নিজেদের অর্থায়নে প্রায় ২০০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করেন। নির্মাণকাজ শেষ হলে স্থানীয়দের উপস্থিতিতে সেটির উদ্বোধন করেন পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম খান।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এলাকাবাসীর ভাষ্য, দীর্ঘদিনের ভোগান্তি কমাতে সাঁকোটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এটি সাময়িক সমাধান। দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগও দাবি করেছেন তারা।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo