শিরোনামঃ
দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী বরিশালে পাসপোর্ট অফিসে অন্যের নামে ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে আটক ২ নারী পিরোজপুরে মৎস্য বিভাগের অভিযান: বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়নাদুয়ারি জাল জব্দ ও ধ্বংস ৪৫ বছরেও হয়নি সংস্কার: চরম ঝুঁকিতে পাথরঘাটার ৩ খাদ্যগুদাম বরিশালের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ হাজার গাছের চারা বিতরণ ইয়াবাসহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আটক সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড বরিশালে বমি নিয়ে আসা অন্তঃসত্ত্বা নারীকে দেওয়া হলো গর্ভপাতের চিকিৎসা

বাড়ল জ্বালানি তেলের দাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, August 20, 2026,
  • 31 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: বাড়ল জ্বালানি তেলের দাম

 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার কারণে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম টানা চতুর্থ দিনের মতো বেড়েছে।

বুধবার (১৯ আগস্ট) এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯১ দশমিক ২৮ ডলারে পৌঁছায়। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম বেড়ে দাঁড়ায় ৮৫ দশমিক ৩১ ডলারে।

গত ২৪ জুলাইয়ের পর মঙ্গলবার অপরিশোধিত তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসায় এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে সরবরাহ সংকটের আশঙ্কা বেড়েছে
হরমুজ প্রণালী বিশ্বব্যাপী জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এ পথ দিয়ে তেল পরিবহন ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকট আরও গভীর হতে পারে এমন আশঙ্কায় তেলের দামে ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে দ্রুত কোনো কূটনৈতিক সমাধান না এলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও অস্থির হয়ে উঠতে পারে

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo