শিরোনামঃ
মার্কিনিদের পরিদর্শনের সময় লোডশেডিং, মোবাইলের আলোয় দেখলেন জুলাই জাদুঘর। বরিশালে জেলেদের সঙ্গে ট্রলারে দুপুরের খাবার খেলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। ২০ বছর পরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী, তারেক রহমান মামলা পরিচালনা করতে গিয়ে কোটি টাকাসহ প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন আইনজীবী বরিশাল শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটিতে আফরোজা খানম নাসরীন জীবনে বহুত টিকটক করেছি আপনাকে বিয়ে করে যদি জান্নাতে যেতে পারি হিজলায় মেঘনা তীরে উদ্ধার হওয়া কিশোরীর পরিচয় শনাক্ত বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল রংপুরে একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যা: গ্রেপ্তার ২ আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ নিয়ে নতুন বার্তা

বরিশালে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, August 23, 2026,
  • 28 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার

বরিশাল নগরীর বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মো. মনির হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ৮)।

শুক্রবার (২১ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালায় র‌্যাব-৮ বরিশাল সদর কোম্পানির একটি টহল দল।

নগরীর বিমানবন্দর থানাধীন জমজম এলপিজি ফিলিং স্টেশনের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীবেশে থাকা মনির হোসেনের হাতে থাকা নীল রঙের কাপড়ের ব্যাগ তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মনির হোসেন খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার বাসিন্দা র‌্যাব-৮ জানায়, উদ্ধার করা গাঁজা ও গ্রেপ্তার ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য তাকে বরিশাল মহানগরীর বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাব-৮ বরিশালের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে এলিট ফোর্স।’

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo