শিরোনামঃ
সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডারে জালিয়াতি, প্রতারণা ও ১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক দুই দিনের সফরে কাল বরিশালে আসবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, গ্রেপ্তারের আবেদন বরিশালে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে জরিমানা বরিশাল সদর প্রাণিসম্পদ দপ্তরে ভুয়া তালিকা ও জাল স্বাক্ষরে প্রশিক্ষণ ফান্ডের অর্থ আত্মসাৎ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ৭০ ‘মৃত্যুফাঁদ’, পাঁচ বছরে প্রাণ গেছে ২৪০০ মানুষের ঝালকাঠিতে ডাকাতির অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা আটক হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

বাবুগঞ্জে বিএমএফ পরিবহনের ধাক্কায় নিহত ১, আহত ২ 

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, September 3, 2022,
  • 284 সংবাদটি পঠিক হয়েছে
বাবুগঞ্জ প্রতিনিধি : বাবুগঞ্জ উপজেলার বরিশাল-ঢাকা মহাসড়কের  কামিনী রিফ্রেশ জোন এর (উত্তর রহমতপুর) সামনে ঢাকাগামী বিএমএফ পরিবহনের ধাক্কায় সিএনজিতে থাকা ১ জন নিহত হয়েছেন ও ২ জন গুরত্বর আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে ঘটনাটি ঘটেছে।  ঘটনাস্থল পরিদর্শন করেছেন এয়ারপোর্ট থানা পুলিশ ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন।
প্রত্যক্ষদর্শীরা জানায়,  ঢাকাগামী একটি বেপরোয়া গতির  বিএমএফ পরিবহন ওভারটেক করতে গিয়ে বরিশাল মেট্টো-থ ১১-১২০২ নম্বরের একটি সিএনজিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সিএনজিটি দুমড়ে- মুচড়ে যায়।
এতে সিএজিতে থাকা রহমতপুরের বাসিন্দা একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তুষার পাথর ও তার স্ত্রী শিক্ষিকা প্রিয়াঙ্কা এবং  শালিকা নুপুর গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে দ্রুত শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শিক্ষক তুষার পাথরের শ্যালিকা নুপুরকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
শিক্ষক তুষার পাথর এবং স্ত্রী প্রিয়াঙ্কা  আশঙ্কাজনক অবস্থায় শেবাচিম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।  এসময় সিএনজি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
এয়ারপোর্ট থানার এস আই শাহাদাত বলেন, বিএমএফ পরিবহন ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজিকে ধাক্কা দেয়।
এতে একই পরিবারের তিনজকে আহত অবস্থায় শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক। সিএনজি চালক কে ঘটনাস্থলে পাওয়া যায় নি।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন বলেন, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই এবং দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নিচ্ছি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo